ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘গুলি করি, মরে একটা; বাকিডি যায় না’-বলা সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত বাবার দেখানো পথে হাঁটতে চান প্রতিমন্ত্রী পুতুল তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, এসবের কোনো নম্বর হয় না: শিক্ষামন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর দিল্লি গিয়ে মোদির সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক ইউটিউবের আয়ের নিয়মে বড় পরিবর্তন, বাড়ছে ভিউ ও ওয়াচটাইমের শর্ত পাহাড়ে হারিয়ে গেলেন সারা আলি খান, শেয়ার করলেন ডেভিড ম্যাককালোর বার্তা সংসদের তৃতীয় অধিবেশন শুরু ২৭ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ

ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের বিদায়ী সংবর্ধনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০১:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
  • ৩৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ওমানে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ারকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ ও প্রবাসীরা। বুধবার সন্ধ্যা ৭টায় এ উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মো. নাহিদ ইসলাম, (দূতালয় প্রধান ও কাউন্সেলর, পলিটিক্যাল), মো. আবু সাইদ, কাউন্সেলর (পার্সপোর্ট), মো. হুমায়ুন কবির, কাউন্সেলর (শ্রম), মো. আনোয়ার হোসাইন (প্রথম সচিব-শ্রম), ওমান।

সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। স্বাগত বক্তব্য দেন স্কুলের অধ্যক্ষ এম এস ইসলাম শফিক। স্কুল কমিউনিটির পক্ষে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার কামরুজ্জামান।

রাষ্ট্রদূত তার বিদায়ী ভাষণে বলেন, সদিচ্ছা থাকলে যে কোনো মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব। বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ সাহামের অবকাঠামোগত উন্নয়নের জন্য ওমান প্রবাসীদের পক্ষ থেকে ৫০ হাজার রিয়ালের চেক বিদ্যালয়ের সভাপতিকে ও অধ্যক্ষের কাছে হস্তান্তর তার বড় প্রমাণ।

oman2.jpg

সভাপতির ভাষণে ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান হাসান ওমান প্রবাসীদের পক্ষে পঞ্চাশ হাজার ওমানি রিয়াল অনুদান দেয়ায় রাষ্ট্রদূতকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃজ্ঞতা প্রকাশ করে বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরেন তিনি।

এ সময় আরো বক্তব্য দেন- ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, সাহাবুদ্দিন, ইঞ্জিনিয়ার তাপস কুমার বিশ্বাস, মো. সিরাজুল হক। এ সময় ইফতেখারুল হাসান চৌধুরী (এসভিপি, গাল্ফ এক্সচেঞ্জ ও সাবেক চেয়ারম্যান, বিওডি, বাংলাদেশ স্কুল মাস্কাট)।

এছাড়া উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার আশরাফ হোসাইন (দূতাবাস প্রতিনিধি, বিওডি, বাংলাদেশ স্কুল মাস্কাট), মো. আবদুল লতিফ (পরিচালক, অর্থ, বিওডি, বাংলাদেশ স্কুল মাস্কাট), মো. মোস্তাফিজুর রহমানসহ (পরিচালক, শিক্ষা, বিওডি, বাংলাদেশ স্কুল মাস্কাট) কমিউনিটির নেতারকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘গুলি করি, মরে একটা; বাকিডি যায় না’-বলা সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের বিদায়ী সংবর্ধনা

আপডেট টাইম : ০৩:০১:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০