ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম শ্রেণিকক্ষে শিক্ষককে কুপিয়ে হত্যা, দুই বছর পর রহস্য উদঘাটন

আইফোন ১২ আসছে মঙ্গলবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ আসছে মঙ্গলবার ‌‌‘বিশেষ অ্যাপল ইভেন্ট’ আয়োজন করছে অ্যাপল। এই ইভেন্টেই উন্মুক্ত হতে পারে আইফোন ১২।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ইভেন্টের আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে। তবে সেখানে আইফোন ১২ উন্মুক্ত করার কোন তথ্য দেয়া হয়নি।

এতে পরিচিত অর্ধেক খাওয়া আপেল লোগোসহ কয়েকটি সার্কেল দেখা যাচ্ছে। যেখানে শুধুমাত্র দুটি শব্দ লেখা আছে – “Hi, Speed”।

অনেকেই মনে করছেন এই শব্দ দুটি সম্ভবত ফাইভ জি স্পিডের দিকে ইঙ্গিত করছে। আশা করা হচ্ছে নতুন আইফোনের মডেলগুলোতে হাই-স্পিড ফাইভ জি কানেকশন সাপোর্ট করবে।

অনেকে বলছেন ওই ইভেন্টে আইফোন ১২, আইফোন ১২ ম্যাক্স, আইফোন ১২ প্রো,আইফোন ১২ প্রো ম্যাক্স উন্মুক্ত হতে পারে।

আইফোন ১২ ফোনটি হবে ৫.৪ ইঞ্চি, আইফোন ১২ ম্যাক্স ৬.১ ইঞ্চি, আইফোন ১২ প্রো ৬.১ ইঞ্চি এবং আইফোন ১২ প্রো ম্যাক্স ফোনটি হবে ৬.৭ ইঞ্চি।

সূত্র বলছে, আইফোন ১২ মডেল ৬৪৯ মার্কিন ডলারে পাওয়া যাবে। নতুন আইফোন সংস্করণভেদে ৬৪৯ মার্কিন ডলার থেকে ১ হাজার ৯৯ ডলারে কিনতে পারবেন গ্রাহক।

অ্যাপলের নতুন পণ্য উন্মোচনের অনুষ্ঠানটি অ্যাপলের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি উপভোগ করা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

আইফোন ১২ আসছে মঙ্গলবার

আপডেট টাইম : ০২:৫৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০