ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

পর্তুগালের বিদায়ী রাষ্ট্রদূতকে সংবর্ধনা ও নৈশভোজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকীকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন।

শনিবার সন্ধ্যায় এ উপলক্ষে লিসবনের স্থানীয় এক রেস্টুরেন্টে এক নৈশভোজের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের সহধর্মিণী রীমা আরা, দূতাবাসের দ্বিতীয় সচিব আবদুল্লাহ আল রাজি ও তার সহধর্মিণী।

সংগঠনের সভাপতি রানা তসলিম উদ্দিনের সভাপতিত্বে নৈশভোজে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শাহীন সায়ীদ, সাধারণ সম্পাদক কবি মোরশেদ কমল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, কার্যকরী সদস্য জয় হাওলাদার, জিয়াউর রহমান নিপু, সংস্কৃতিবিষয়ক সম্পাদিক ফৌজিয়া তালুকদার, মহিলাবিষয়ক সম্পাদিক নাইমা বিথীসহ কমিউনিটির পরিবার ও ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নিজের বক্তব্যে বিদায়ী রাষ্ট্রদূতের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। বিশেষ করে কমিউনিটির উন্নয়নে এবং সহযোগিতায় তার আন্তরিক প্রশংসা করেন। দূতাবাসকে প্রবাসী বাংলাদেশিদের কাঙ্ক্ষিত সেবা প্রদানে রাষ্ট্রদূতের ভূমিকার কথা তুলে ধরেন।

jagonews24

রাষ্ট্রদূত তার নতুন কর্মস্থলে (পাকিস্তান) সফলতার সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বলে আশা প্রকাশ করেন রানা তসলিম উদ্দিন।

jagonews24

রাষ্ট্রদূত শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এমন সুন্দর ও মনোরম নৈশভোজ আয়োজনের জন্য এবং সংগঠনটির নিবন্ধন প্রকৃতি সমাপ্ত হওয়ায় অভিনন্দন জানান।

তিনি আশা প্রকাশ করেন, সংগঠন ভবিষ্যতে কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এদেশের বিভিন্ন সংস্থার সঙ্গে সরাসরি কাজ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

পর্তুগালের বিদায়ী রাষ্ট্রদূতকে সংবর্ধনা ও নৈশভোজ

আপডেট টাইম : ১০:৫০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০