ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

কারওয়ান বাজারে রাস্তা অবরোধ করে সৌদি প্রবাসীদের বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার সময় দেশে ফেরা প্রবাসীদের আকামার মেয়াদ শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব যেতে না পারলে কাজ হারাতে হবে তাদের। এমন শঙ্কা নিয়ে সৌদি আরবের বিমান টিকিট পেতে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সৌদি এয়ারলাইন্সের অফিসে ভিড় করেছেন, কয়েক হাজার প্রবাসী। তবে টিকিট নিয়ে কাটছে না জটিলতা। আর টিকিটের দাবিতে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রবাসীরা। সকাল ১০টায় সড়ক অবরোধ করেন তারা। ফলে সড়কের দু পাশে যানজটের সৃষ্টি হয়।

রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা

এর আগে সোমবার ঢাকার মতিঝিলে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের বিক্রয় কেন্দ্রে বিক্ষোভ করেছিলেন সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসীরা। মূলত বাংলাদেশ বিমান সৌদি আরবে পুনরায় ফ্লাইট চালানোর অনুমতি না পাওয়ায় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশ থেকে ফ্লাইট চালানোও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সোমবার সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকেট কিনতে গিয়ে তা না পেয়ে সোনারগাঁও হোটেলের সামনে সড়ক অবরোধ করে সৌদি প্রবাসী বাংলাদেশিরা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মতিঝিলে বিক্ষোভের পর জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেও বিক্ষোভ করেন তারা। তাদের অভিযোগ, বিমানের কারণে সৌদি আরবের এয়ারলাইন্সগুলোর চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা আটকে পড়েছেন। করোনাভাইরাস মহামারির মধ্যে সৌদি আরবের অনুমতি না মেলায় এখনও সে দেশে ফ্লাইট পুনরায় চালু করতে পারেনি বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি। এর জবাবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোববার সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সকেও ঢাকা থেকে ফ্লাইট চালানোর অনুমতি বাতিল করে। এই ঘটনায় সৌদি আরবে সরাসরি যাওয়া বন্ধ হয়ে যাওয়ায় চাকরি হারানোর আশঙ্কায় ছুটিতে আসা বাংলাদেশিরা বিক্ষোভ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

কারওয়ান বাজারে রাস্তা অবরোধ করে সৌদি প্রবাসীদের বিক্ষোভ

আপডেট টাইম : ১১:১৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০