ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

এ সপ্তাহেই প্রকাশ হচ্ছে প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:১০ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০১৬
  • ৬৮৫ বার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ফল এ সপ্তাহেই প্রকাশ করা হবে। ইত্যেমধ্যে এ ফল চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

সূত্র জানায়, ১ জানুয়ারির মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও সিলেটের একটি জেলার মৌখিক পরীক্ষার ফল দেরিতে আসায় বিলম্ব হচ্ছে।

জানা গেছে, তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক পদে প্রায় ১৬ হাজার শিক্ষক নিয়োগের জন্য ২০১৪ সালের ১০ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এরপর গত ১৬ ও ৩০ অক্টোবর ৩৯ জেলায় অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল ২২ নভেম্বর প্রকাশ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা নেয়া হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদ জানান, চূড়ান্ত ফল প্রস্তুত রয়েছে। চলতি সপ্তাহের যেকোনো দিন তা প্রকাশ করা হবে।

তবে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. আলমগীর বলেন, এ সপ্তাহেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (নিয়োগ) এ কে এম সাফাতে আলম জানান, সব জেলার ফল তাদের হাতে পৌঁছেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

এ সপ্তাহেই প্রকাশ হচ্ছে প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল

আপডেট টাইম : ১১:৩১:১০ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০১৬