ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা নিয়ে পোস্ট শেয়ারের আগে সর্তক করবে ফেসবুক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনাভাইরাস সম্পর্কিত অসংখ্য ভুয়া তথ্য ছড়াচ্ছে। এর ফলে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এই সমস্যা সমাধানে আলাদা নোটিফিকেশন স্ক্রিন দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।

ফেসবুক জানিয়েছে, ব্যবহারকারীকে কোভিড-১৯ ইনফরমেশন সেন্টারে ক্লিক করার সুযোগ দেবে এটি। এছাড়া কনটেন্টটি সাম্প্রতিক ও যথার্থ কি-না তা বোঝাতে সাহায্য করবে এই ফিচার।

করোনাভাইরাস নিয়ে কোনো তথ্য বা ছবি শেয়ারের আগে নোটিফিকেশন দেখতে পাবেন ব্যবহারকারীরা। এতে কনটেন্টের সোর্স সম্পর্কে জানতে চাওয়া হবে। সোর্স হিসেবে স্বাস্থ্য বিষয়ক কোনো ওয়েবসাইটের নাম উল্লেখ করলে কনটেন্টের তথ্য যাচাই সহজ হবে। তবে কোনো পোস্ট শেয়ারে বাধা দেবে না ফেসবুক।

করোনাভাইরাস সম্পর্কিত ভুয়া তথ্য ঠেকাতে প্রথম থেকেই সজাগ ছিল ফেসবুক। এর আগে প্রতিষ্ঠানটি ভুয়া ও ভুল তথ্যের প্রচার ঠেকাতে অ্যান্টি মাস্ক গ্রুপ বন্ধ করে দেয়। এছাড়াও হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার সংক্রান্ত পোস্ট ও ষড়যন্ত্র তত্ত্ব সরিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

করোনা নিয়ে পোস্ট শেয়ারের আগে সর্তক করবে ফেসবুক

আপডেট টাইম : ০৩:২৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০