ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে পশুর হাটের কাছের ব্যাংক রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কোরবানির পশুর হাটের নিকটবর্তী শাখা বিশেষ ব্যবস্থায় বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার রাতে এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সেই সঙ্গে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে অস্থায়ী বুথ স্থাপন করার পরামর্শ দেওয়া  হয়েছে।

সার্কুলারে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় পরিচালিত কোরবানির পশুর হাটগুলোতে প্রচুর ব্যবসায়ীর সমাগম ঘটে  এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়ে থাকে। ফলে হাটগুলোতে আর্থিক লেনদেনের  নিরাপত্তার বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। তাছাড়া কোরবানির পশুর হাটগুলোর নিকট দূরত্বেই বিভিন্ন ব্যাংক-শাখা তাদের নিয়মিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। হাটগুলোর নিকটবর্তী এসব ব্যাংক-শাখা ব্যবহার করে কোরবানির পশু ব্যবসায়ীরা তাদের পশু বিক্রির অর্থ লেনদেনে ব্যাংকের  সহায়তা গ্রহণ করতে পারেন।

আরও বলা হয়, পশুর হাটে ব্যাংকের অস্থায়ী বুথ খোলা হলে ব্যবসায়ীরা উক্ত বুথে লেনদেনে ব্যাংকের সহযোগিতা নিতে পারেন। এমন অবস্থায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কোরবানির পশুর  হাটের নিকটবর্তী শাখা স্বীয় বিবেচনায় নির্বাচন করে উক্ত শাখাসমূহে বিশেষ ব্যবস্থায় ৩০ জুলাই পর্যন্ত বর্ধিত সময়ে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখা এবং ঈদুল আজহার জন্য ঘোষিত ছুটির প্রথম দিন ৩১ জুলাই উক্ত শাখাগুলো সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেওয়া হলো।

এ ছাড়া পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে স্বীয় বিবেচনায় অস্থায়ী বুথ স্থাপন করার পরামর্শ দেওয়া হলো। সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও বুথগুলোতে অতিরিক্ত সময়ে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ভাতা প্রদান করার বিষয়েও পরামর্শ প্রদান করা হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে পশুর হাটের কাছের ব্যাংক রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে

আপডেট টাইম : ১১:২৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০