ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আল জাজিরাতে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশী রায়হান গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাতে অভিবাসীদের নিয়ে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশী নাগরিক রায়হান কবিরকে (২৫) গ্রেপ্তার করেছে মালয়েশিয়ান পুলিশ। এর আগে রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করে মালয়েশিয়া।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়েশিয়া ইনসাইট শুক্রবার (২৪ জুলাই) তাকে গ্রেপ্তার করে স্থানীয় সময় ৬টায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে খবর প্রকাশ করেছে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়েশিয়া ইনসাইট ১২ জুলাই এক প্রতিবেদনে জানায়, পুলিশ মহাপরিদর্শক আব্দুল হামিদ বাবর বলেছেন, বাংলাদেশি নাগরিক রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে।

সম্প্রতি আল জাজিরা টিভির একটি প্রতিবেদনে সাক্ষাৎকার দেন রায়হান কবির। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, করোনাভাইরাস মোকাবিলায় মালয়েশিয়া সরকারের নেওয়া পদক্ষেপে সেখানের অভিবাসীরা বৈষম্যের শিকার হচ্ছেন। এই প্রতিবেদন প্রকাশের পর রায়হান কবিরকে খোঁজা শুরু করে মালয়েশিয়ার পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আল জাজিরাতে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশী রায়হান গ্রেপ্তার

আপডেট টাইম : ১২:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০