ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

রাষ্ট্রপতির ছোট ভাই ও সহকারী একান্ত সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
  • ৩১৪ বার
হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব মুক্তিযোদ্ধা আবদুল হাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (১৭ জুলাই) রাত ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন।
গত ১০ জুলাই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক গণমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁর চাচা বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই নমুনা পরীক্ষা করা হয়। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
গত ৫ জুলাই তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
পারিবারিক সূত্র জানিয়েছে, সেখানেই (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায়  শুক্রবার (১৭ জুলাই) রাত ১টার দিকে তিনি মারা যান।
তাঁর মৃত্যু সংবাদে জেলা কিশোরগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে হাওর বার্তা পরিবার গভীরভাবে শোকাহত।
আবদুল হাইয়ের ছেলে ব্যবসায়ী সাইফ মো. ফারাবিও কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তিনি সুস্থ হয়ে উঠেছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

রাষ্ট্রপতির ছোট ভাই ও সহকারী একান্ত সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই আর নেই

আপডেট টাইম : ০৫:২২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০