ঢাকা ১০:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১১ জুলাই থেকে আরও ২৩ জেলায় বন্যা হতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসের সংকটের মধ্যে দেশের আরও ২৩ জেলা বন্যা পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। আগামী ১১ জুলাই থেকে এসব জেলায় বন্যা দেখা দিতে পারে। বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় বরাদ্দ ও প্রস্তুতি নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেলে সচিবালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বন্যা পরিস্থিতি নিয়ে অনলাইনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।

উত্তরাঞ্চলের রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম এবং সিলেট বিভাগসহ দেশের মধ্যাঞ্চলেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

এসব জেলায় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পাঠানোসহ আশ্রয় কেন্দ্র চালু করা হচ্ছে বলেও জানিয়েছেন এনামুর রহমান।

এরইমধ্যে পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের প্রায় ১৪ জেলা বন্যাকবলিত। গাইবান্ধা, জামালপুর, শরীয়তপুর, টাঙ্গাইল ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যায় ভেসে গেছে বাড়িঘর, জমিজমা ও সড়ক। পানিবন্দি হয়ে আছে জনগোষ্ঠীও। কোথাও কোথাও নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কিছু এলাকায় পানি কমলেও দুর্ভোগ কমেনি। পানিতে তলিয়ে গেছে কৃষকের ফসল। মহাসড়কের পাশে আশ্রয় নিয়েছে বানভাসি মানুষ। করোনা সংকটের মধ্যে বন্যার কবলে পড়ে দিশেহারা তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

১১ জুলাই থেকে আরও ২৩ জেলায় বন্যা হতে পারে

আপডেট টাইম : ০৬:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০