ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প অকল্পনীয় : খলিলুর রহমান সৌদি আরবকে সহায়তায় জরুরি বৈঠকে তুরস্ক-পাকিস্তান প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন, ভাষণে বিশ্বশান্তি ও জনকল্যাণমুখী বাংলাদেশের রূপরেখা: মাহ্দী আমিন ৫ জেলার চরে অর্থকরী ফসল বাদাম ও কাউন প্রয়োজন সঠিক উপকরণ, প্রশিক্ষণ ও পরামর্শ বদলে যাবে কৃষকের ভাগ্য আসল ইলিশ চিনবেন যেভাবে হালান্ডের জোড়া গোলে ২৮ বছরের অপেক্ষার অবসান নরওয়ের

আঙুলের ছাপে সিম নিবন্ধন শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫
  • ৫১৭ বার

নির্দিষ্ট যন্ত্রের ওপর আঙুলের ছাপ এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে শুরু হলো মোবাইল ফোনের সিম নিবন্ধন। আজ বুধবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম নতুন পদ্ধতির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে তারানা হালিম বলেন, আগামী বছরের এপ্রিলের মধ্যে আঙুলের ছাপ পদ্ধতিতে মোবাইল ফোনের সিম রেজিস্ট্রেশন করতে হবে। এ ছাড়া গ্রাহকদের মোবাইল ফোন সেটের রেজিস্ট্রেশন করতে হবে ফেব্রুয়ারি থেকে।

প্রতিমন্ত্রী জানান, আঙুলের ছাপ নেওয়া যন্ত্রটি এরই মধ্যে দেশের সাড়ে তিন লাখ মোবাইল সেবাসংশ্লিষ্ট খুচরা দোকানে পৌঁছে দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এমন উদ্যোগ নেওয়া হলো।

এর মধ্যে যাঁরা এসএমএস এখনো পাননি, তাঁদের যে কোনো সময় রেজিস্ট্রেশন করলেই হবে। বাকিদের ক্ষেত্রে সময়সীমা এপ্রিল পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে।

তারানা হালিম হলেন, ‘যাঁদের সিমগুলোর নিবন্ধন কিছুটা ত্রুটিপূর্ণ পাওয়া গেছে, তাঁদের একটু অগ্রাধিকার দেওয়া হবে। এবং সেই সঙ্গে যাঁরা নতুন কাস্টমার আসবেন তাঁদেরও নিবন্ধন হবে। ফেব্রুয়ারি থেকে বিটিআরসি থেকে নির্দেশনা দেওয়া হবে যে, মোবাইল ফোন ও নম্বরটি রেজিস্ট্রেশন করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা যে চার মাসের কথা বলছি এর মধ্যেই যাঁরা নতুন আসবেন তাঁদের নিবন্ধন এবং পুনর্নিবন্ধনের কাজগুলো বা ভেরিফিকেশন সমানতালে করে যেতে সক্ষম হব।’

অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যানসহ মোবাইল অপারেটরদের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আঙুলের ছাপে সিম নিবন্ধন শুরু

আপডেট টাইম : ১১:২২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫