ঢাকা ১০:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী হাওরের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার হাওরে দুর্যোগ : কী হবে বিচার চাহিয়া বন্ধু আর আব্বুকে নিয়ে ব্রাজিলের খেলা দেখতেই বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছি ৪৫ দিন কলা খেলে কী ঘটে শরীরে হেলথ কার্ড, বিশেষায়িত হাসপাতালসহ স্বাস্থ্যখাতে একগুচ্ছ পরিকল্পনা বিনিয়োগ পরিবেশের অভাবে অর্থপাচার রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান দ্রুত প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ

করোনাও রুখবে, অনুবাদও করবে ‘স্মার্ট মাস্ক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি অনেকখানিই এড়ায় মাস্ক। সেটি দিয়ে অনুবাদের কাজও হবে! এমনকি কণ্ঠকে লেখায় রূপান্তর, কল করা বা ব্যক্তির কথাকে আরো জোরালো করে মাস্কটি।

জাপানি স্টার্টআপ প্রতিষ্ঠান ডোনাট রোবোটিকস সম্পূর্ণ ভিন্নধারার এক নতুন ‘স্মার্ট মাস্ক’ বানিয়েছে। মাস্ক কীভাবে অন্যান্য বিষয়েও কার্যকর করা যায় তারই একটি উদাহরণ হতে পারে এটি।

ইন্টারনেট যুক্ত মাস্কটি স্মার্টফোনে বার্তা পাঠাতে এবং জাপানি ভাষাকে অন্য ৮টি ভাষায় অনুবাদ করতে পারে। সাধারণ মাস্কের ওপরই বসান যায় প্লাস্টিকের ‘সি-মাস্ক’ এবং ব্লুট্রুথের মাধ্যমে স্মার্টফোন বা ট্যাবলেট অ্যাপ্লিকেশনের সঙ্গে যুক্ত হয় এটি। মাস্কটি করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে তখনই কার্যকর, যখন এটি অন্য একটি সাধারণ মাস্কের ওপর ব্যবহার করা হবে।

চলতি বছর সেপ্টেম্বর নাগাদ প্রথম পাঁচ হাজার সি-মাস্ক জাপানের ক্রেতাদের কাছে সরবরাহ করবে ডোনাট রোবোটিকস। ৪০ মার্কিন ডলারে বড় পরিসরে মাস্কটি বাজারে আনার পরিকল্পনা করছে ডোনাট রোবোটিকস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা

করোনাও রুখবে, অনুবাদও করবে ‘স্মার্ট মাস্ক

আপডেট টাইম : ১১:৩৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০