ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫
  • ৪৫৬ বার

বহুল আলোচিত প্রথমবারের মতো আসন্ন পৌরসভা নির্বাচনে বিধিমালার কয়েকটি বিধিকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু। রোববার বিকেলে হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দায়ের করেন আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান। তিনি বলেন, প্রতীক বরাদ্দ সহ বেশ কিছু ত্রুটি আছে এবং বিধিমালার ২, ৩, ৪ ও ৫-এর মধ্যে ত্রুটি রয়েছে। এগুলো প্রতীক বরাদ্দ সংক্রান্ত বিধি। এ কারণে এগুলো নিয়ে রিট করেছি। সোমবার বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চ শুনানির জন্য উপস্থাপন করবে। এর আগে, বৃহস্পতিবার দুপুরে লেভেল প্লেইং ফিল্ড ও সেনা মোতায়েনের ব্যাপারে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন (ইসি) বরাবর আইনি নোটিশ পাঠান জুলফিকার আলী জুনু। আইনি নোটিশে বলা হয়, ৩০ ডিসেম্বর নির্ধারিত পৌর নির্বাচনে সব প্রার্থীকে সমান প্রচারণার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে আচরণবিধি লঙ্ঘনকারী সরকারি এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নির্বাচন চলাকালীন আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা দানের জন্য সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সেনা মোতায়েনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানাচ্ছি। চিঠিতে লিগ্যাল নোটিশ প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে ইসিকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। অন্যথায় সুপ্রিম কোর্টের হাইকোর্টে এ বিষয়ে রিট আবেদন করবেন বলে জানান জুনু। সেই ধারাবহিকতায় তিনি রবিবার হাইকোর্টে রিট আবেদন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

আপডেট টাইম : ১১:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫