ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি শনিবার ফের বন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫
  • ৭৭৮ বার

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা পৌর নিগমের (পৌরসভা) নির্বাচনের ভোট গণনার কারণে শনিবার ফের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্ধের সময় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড (আইসিপি) চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

আগরতলা আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক মনিষ বিশ্বাস হাবুলের বরাত দিয়ে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিককার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. হাসিবুল হাসান জানান, পৌর নিগম নির্বাচনের ভোট গণনার কারণে ভারতীয় ব্যবসায়ীরা শনিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি বন্ধ রাখবে বলে জানিয়েছে। তবে রোববার থেকে যথারীতি বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে।

উল্লেখ্য, আগরতলা পৌর নিগমের (পৌরসভা) নির্বাচনের ভোট গ্রহণের কারণে ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী গত বুধবার আখাউড়াস্থল বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম একদিন বন্ধ রাখা হয়। পরদিন বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি শনিবার ফের বন্ধ

আপডেট টাইম : ১০:৫৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫