ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

করোনাভাইরাস স্মার্টফোন বাজারে ধস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
  • ৩০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ স্মার্টফোনের ব্যবসায় এখন তীব্র প্রতিদ্বন্দ্বিতা। অ্যাপল, স্যামসাংয়ের পাশাপাশি চীনের স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠানগুলো এখন দখল করছে বাজার। করোনাভাইরাসের কারণে গত ফেব্রুয়ারিতে সবার মাথায়ই ভাজ পড়েছে। গত বছরের একই মাসের চেয়ে ৫৪.৭ শতাংশ ডিভাইস কম বিক্রি হয়েছে বলে জানিয়েছে চায়না অ্যাকাডেমি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (সিএআইসিটি)।

জানা গেছে, গত বছর ফেব্রুয়ারিতে এক কোটি ৪০ লাখ স্মার্টফোন বিক্রি হয়েছিল। এ বছরের ফেব্রুয়ারি মাসে স্মার্টফোন ব্র্যান্ডগুলো ডিভাইস বিক্রি করেছে ৬৩ লাখ ৪০ হাজার। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসের পর এবারই সবচেয়ে ধস নেমেছে স্মার্টফোন বাজারে।

হুয়াওয়ে ও শাওমির মতো অ্যানড্রয়েড ব্র্যান্ডগুলোর স্মার্টফোন বিক্রি সবচেয়ে কমেছে। এক কোটি ২৭ লাখ অ্যানড্রয়েড স্মার্টফোন বিক্রি হয়েছিল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। অথচ এ বছর একই মাসে বিক্রি হয়েছে সাড়ে ৫৮ লাখ। শুধু তাই নয়, চীনে আইফোন বিক্রি হয়েছে চার লাখ ৯৪ হাজার। অথচ গত বছরের একই মাসে বিক্রি হয়েছিল ১২ লাখ ৭০ হাজার আইফোন।

করোনাভাইরাসের আতঙ্কে ফেব্রুয়ারি মাসে অন্তত দুই সপ্তাহ চীনা বিক্রয় কেন্দ্রগুলো বন্ধ রেখেছিল অ্যাপল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

করোনাভাইরাস স্মার্টফোন বাজারে ধস

আপডেট টাইম : ০৩:৪৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০