ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

লিপ ডে-তে গুগলের ডুডল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ ফেব্রুয়ারি মূলত ২৮ দিনের মাস হলেও প্রতি চার বছর পরপর এ মাসটির ব্যাপ্তি একদিন বাড়ে। অর্থাৎ ২৯ দিনে শেষ হয় ইংরেজি ক্যালেন্ডারের সবচেয়ে ছোট এ মাসটি। একেই বলা হয় লিপ ইয়ার বা অধিবর্ষ। আর বাড়তি এ দিনটিকে বলা হয় লিপ ডে।

এ লিপ ডে উপলক্ষে সুন্দর একটি ডুডল নিয়ে আসল সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। ইংরেজিতে গুগল বানান দিয়েই ডুডলটি বানানো হয়েছে। যেখানে ফেব্রুয়ারি ২৮ দিনের মাস হলেও এবার যে ২৯ দিনের তা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

ডুডলে দেখা যায়, ইংরেজিতে google লেখার ক্ষেত্রে মাঝখানের O-তে বড় করে 29 লেখা হয়েছে। যেখানে ২৮ দিন ও এ বছর একদিন বেশি এটিও উল্লেখ রয়েছে। সবুজ, হলুদ ও গোলাপি রঙে এটি বানানো হয়েছে। তবে শুধু লিপ ডে নয়, যেকোনো বিশেষ দিবসে এমন অভিনব সুন্দর ডুডল তৈরিতে যেন জুড়ি নেই গুগলের।

উল্লেখ্য, শেষ লিপ ইয়ার হয়েছিল চার বছর আগে ২০১৬ সালে। সূর্যের চারদিকে পৃথিবী প্রদক্ষিণের সত্যিকারের সময়ের সঙ্গে ক্যালেন্ডারের হিসাবের মিল বজায় রাখার জন্যই লিপ ইয়ারের আবির্ভাব। কিন্তু লিপ ইয়ারের সময় ফেব্রুয়ারি মাসকে একদিন বাড়িয়ে ২৯ দিন বানানো হয়। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতে প্রায় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড সময় লাগে। কিন্তু যদি ৩৬৫ দিনে বছর ধরি, তাহলে চার বছর পর দেখা যাবে ২৩ ঘণ্টা ১৫ মিনিট ৮ সেকেন্ড সময় কম হিসাব করা হয়েছে। এই সমস্যা দূর করার জন্য প্রতি ৪ বছর পর পর ফেব্রুয়ারি মাসে ১ দিন বাড়িয়ে ২৯ দিন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

লিপ ডে-তে গুগলের ডুডল

আপডেট টাইম : ০৪:২৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০