ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি অনুদান মেসির চুক্তিতে সেতু বিভাগের সচিব হলেন আবদুর রউফ নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত স্পিকার ও ইসির : শিশির মনির ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে বিশেষ মুহূর্ত: মাহদী আমিন দুই মাসে এডিপি বাস্তবায়ন ২ শতাংশেরও নিচে

সোনার দাম আরেক দফা কমল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫
  • ৩৫৫ বার

দেশের বাজারে স্বর্ণের দাম আরো এক দফা কমানো হয়েছে। শুক্রবার বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দর কমানোর বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন দর অর্থাৎ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম হবে ৪১ হাজার ২৯০ টাকা। শুক্রবার পর্যন্ত এর দাম ছিল ৪২ হাজার ৫১৫ টাকা। এ হিসাবে ভরিতে প্রায় ১ হাজার ২২৪ টাকা কমানো হয়েছে।

২১ ক্যারেট স্বর্ণের দাম হবে ৩৯ হাজার ১৯১ টাকা। যা আগে ছিল ৪১ হাজার ৬৪০ টাকা। অর্থাৎ কমেছে ২ হাজার ৪৪৯ টাকা।

১৮ ক্যারেটের নতুন দাম ৩২ হাজার ৫৪২ টাকা। আগে ছিল ৩৩ হাজার ৭৬৭ টাকা। কমেছে ১ হাজার ২২৪ টাকা।

সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ২১ হাজার ৬৪১ টাকা। আগের দাম ২২ হাজার ৬৮৬ টাকা।

এ ছাড়া, প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম হবে ৮৭৪ টাকা। শুক্রবার পর্যন্ত ছিল ৯৩৩ টাকা।

ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ স্বর্ণ থাকে। অন্যদিকে, সনাতন পদ্ধতির সোনা পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয়।

এর আগে গত ৭ নভেম্বরে স্বর্ণের দাম কমানো হয়েছিল, যা কার্যকর হয় ৯ নভেম্বর থেকে। আর এক মাসেরও কম সময়ের ব্যবধানে ফের সোনার দাম কমাল বাজুস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু

সোনার দাম আরেক দফা কমল

আপডেট টাইম : ১২:৩৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫