ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় কুইন্সটাউন শহরে সন্ত্রাসীদের গুলিতে ফেনীর দুলাল নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
  • ৩২২ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউন শহরে বুধবার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে দাগনভূঞার দুলাল নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিজ দোকানে খুন হয়েছেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মাতুভূঞা ইউনিয়নের হীরাপুর গ্রামের মজিব মুন্সি বাড়ির মালেক সর্দারের ছেলে দুলাল ২০০৮ সালের ডিসেম্বর মাসে ভিটে-মাটি বিক্রি করে সোনার হরিণ ধরার আশায় আফ্রিকায় পাড়ি জমান।

প্রথমে অন্যের দোকানে চাকরি করে পরে নিজেই ব্যবসা শুরু করেন কুইন্সটাউন শহর এলাকায়। ওই দিন রাতে আফ্রিকার অজ্ঞাতনামা ২-৩ জন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী দোকানে প্রবেশ করে মালামাল লুট করতে থাকে। বাধা দিলে সন্ত্রাসীরা মাথায় গুলি করে মালামাল নিয়ে পালিয়ে যায়।

আহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দুলালের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় কুইন্সটাউন শহরে সন্ত্রাসীদের গুলিতে ফেনীর দুলাল নিহত

আপডেট টাইম : ০৭:৩৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০