ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দেশের তিন কোটি অবৈধ স্মার্টফোন বন্ধ হয়ে যাচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয়ে এতো দিন নানা আলোচনা হলেও এবার সত্যি সেগুলো বন্ধের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এই প্রক্রিয়ায় প্রায় তিন কোটি অবৈধ স্মার্টফোন বন্ধ হয়ে যাবে।

মঙ্গলবার বিটিআরসি এ বিষয়ে দরপত্র আহ্বান করেছে। বিটিআরসির সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর)র চালুর জন্য এ দরপত্র আহ্বান করা হয়েছে। এনইআইআর পদ্ধতি চালু হলে অবৈধভাবে দেশে আনা মুঠোফোন মোবাইল অপারেটরদের নেটওয়ার্কে চালু করা যাবে না।

বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খান বলেন, মুঠোফোনের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ। এর মধ্যে আমরা অবৈধ মুঠোফোন ঠেকানোর ব্যবস্থাপনাকে একপর্যায়ে নিতে পারব আশা করি। তবে নতুন ব্যবস্থা চালু হলে বিদেশ থেকে আসার সময় কিনে আনা, প্রবাসী স্বজনদের পাঠানো সেট ইত্যাদির ক্ষেত্রে ব্যবস্থা থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

দেশের তিন কোটি অবৈধ স্মার্টফোন বন্ধ হয়ে যাচ্ছে

আপডেট টাইম : ০৯:১৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০