ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

রোবটের কারণে তৈরি হবে ১৩ কোটি নতুন কর্মসংস্থান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  বিশ্ব অর্থনৈতিক ফোরাম তাদের এক রিপোর্টে এ ভবিষ্যদ্বাণী করছে। রিপোর্টে বলা হচ্ছে, প্রযুক্তির উন্নয়নের ফলে মানুষের সময় বেঁচে যাবে অনেক, আর সেটা তাদের অন্য কাজ করার সুযোগ করে দেবে। কিন্তু সমালোচকরা হুঁশিয়ারি দিচ্ছেন, যেসব কাজ চলে যাবে, তার জায়গায় যে নতুন চাকরি তৈরি হবে এর কোনো নিশ্চয়তা নেই।

‘ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম’ হচ্ছে সুইজারল্যান্ডভিত্তিক একটি নীতি গবেষণা কেন্দ্র। প্রতিবছর ডাভোসে তারা একটি সম্মেলনের আয়োজন করে যেখানে সারা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের নামকরা লোকদের জড়ো করা হয়।

তাদের রিপোর্টটিতে বলা হচ্ছে, রোবট এবং এলগরিদমের কারণে এখনকার বিভিন্ন কাজের উত্পাদনশীলতা অনেকগুণ বেড়ে যাবে। কিন্তু এর ফলে নতুন কাজ তৈরিরও সুযোগ হবে।

ডাটা এনালিস্ট, সফটওয়্যার ডেভেলপার, সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট— এ ধরনের কাজ প্রচুর বাড়বে। তবে শিক্ষক বা কাস্টমার সার্ভিস কর্মীর মতো কাজ, যাতে কিনা অনেক স্পষ্ট মানবিক গুণাবলির দরকার হয়, সেরকম কাজও অনেক তৈরি হবে। কিন্তু এই নতুন কাজ তৈরির প্রক্রিয়াটা যে সহজ হবে না, এই পরিবর্তনের পথে যে নানা রকম ঘাত-প্রতিঘাত আসবে, সেটা মনে করিয়ে দেওয়া হচ্ছে রিপোর্টটিতে।

একাউন্টিং প্রতিষ্ঠান, কারখানা থেকে শুরু করে পোস্ট অফিস, ক্যাশিয়ারের কাজ—রোবট এসে দখল করে নেবে এসব কাজ। এই বিরাট পরিবর্তনের মুখে কর্মীদের নতুন কাজের প্রশিক্ষণ নিতে হবে, নতুন দক্ষতা অর্জন করতে হবে।

উল্লেখ্য, মাত্র এক মাসে ব্যাংক অব ইংল্যান্ডের প্রধান অর্থনীতিবিদ অ্যান্ডি হ্যালডেন হুঁশিয়ারি দিয়েছিলেন যে ব্রিটেনে হাজার হাজার মানুষ রোবটের কারণে কাজ হারাবে।

মিস্টার হ্যালডেন বলেছিলেন, যদি মানুষের জন্য নতুন কাজ তৈরি করতে হয়, কোম্পানিগুলোকে অনেক সৃষ্টিশীল হতে হবে। কিন্তু সেটি সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে তার। সূত্র : বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

রোবটের কারণে তৈরি হবে ১৩ কোটি নতুন কর্মসংস্থান

আপডেট টাইম : ০২:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০