ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করবে না ফেসবুক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করবে না বলে জানিয়েছে ফেসবুক। সাম্প্রতিক সময়ে এ বিষয়টি সমালোচনার মধ্যেই রাজনৈতিক বিজ্ঞাপন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী, ফেসবুক ব্যবহারকারীদের জন্য কিছু সুবিধা দিচ্ছে তারা। ব্যবহারকারীরা ফেসবুকে কী ধরনের বিজ্ঞাপন দেখতে চান, তা ঠিক করে নেওয়ার সুযোগ থাকবে তাদের। এছাড়া রাজনীতিবিদরা ফেসবুকে অর্থ খরচ করে নিজেদের ইচ্ছামত প্রচারণা চালাতে পারবেন বলেও জানানো হয়েছে।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ বলেছেন, রাজনৈতিক বক্তব্য গুরুত্বপূর্ণ। ফেসবুক এ বিষয়ে হস্তান্তর করতে চায় না। সমালোচকরা বলছেন, এর ফলে রাজনৈতিক ব্যক্তিদের মিথ্যা তথ্য প্রচারের অনুমোদন দেওয়া হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বিডেনের প্রচারণা মুখপাত্র বিল রুসো বলেছেন, এর ফলে অর্থ খরচ করে ভুল তথ্য প্রকাশের পথ আরও প্রসারিত হলো।

২০১৬ সালে ফেসবুকে ভুল তথ্য প্রচারণার বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা শুরু হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে ফেসবুক, টুইটার এবং গুগল একটি ভিডিও মুছে দেওয়ার বিষয়ে অস্বীকৃতি জানায়। জো বিডেনকে লক্ষ্য করে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি প্রচারণার বিজ্ঞাপনচিত্র ছিল এটি।

নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড্যানিয়েল ক্রিস বলেন, ফেসবুক এবং টুইটারের নিজেদের মধ্যে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তবে অনেকেই বলছেন, কোনটা সত্য বা মিথ্যা সেটা বিচার করার দায়িত্ব ফেসবুকের না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করবে না ফেসবুক

আপডেট টাইম : ০৩:৩৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০