ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ফোনে তাকিয়েই বছরের ৭৫ দিন কেটেছে ভারতীয়দের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
  • ৩৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  বছরের প্রায় ১৮০০ ঘণ্টা ফোনের দিকে তাকিয়েই কেটেছে ভারতীয়দের। জেগে থাকলে এক-তৃতীয়াংশ সময় স্মার্টফোন ব্যবহার করছেন দেশটির মানুষ। প্রতি চার জন ভারতীয়র মধ্যে তিন জন ভারতীয় এই পরিমাণ স্মার্টফোন ব্যবহার চালিয়ে যাচ্ছেন। এর ফলে শরীর ও মনে প্রভাব পড়ছে। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

চীনের বহুজাতিক প্রযুক্তি সংস্থা ভিভো ও সাইবার মিডিয়া রিসার্চ এই যৌথ সমীক্ষায় অংশ নিয়েছেন দু’হাজার মানুষ। এরমধ্যে ৬৪ শতাংশ পুরুষ ও ৩৬ শতাংশ মহিলা। অংশ নেয়া মানুষদের অর্ধেকের বেশি সোশ্যাল মিডিয়া বন্ধ করতে অস্বীকার করেছেন। অনেকেই স্বীকার করেছেন স্মার্টফোন ছাড়া জীবন ধারণ সম্ভব নয়। এর মধ্যে বেশিরভাগ বন্ধু ও পরিজনদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলতে স্বাচ্ছন্দ বোধ করেন।

স্মার্টফোনের নেশা এতটাই বেড়েছে যে মানুষ বন্ধু পরিজনের সঙ্গে মেলামেশা কমিয়ে দিয়েছে। আগের থেকে ৩০ শতাংশ কম মানুষ মাসে একবারের বেশি পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে দেখা করছেন বলে জানিয়েছে সমীক্ষা। সাইবার মিডিয়া রিসার্চের গবেষক প্রভু রাম বলেন, এই সমীক্ষা থেকে বোঝা যাচ্ছে মানুষের স্মার্টফোনের উপর নির্ভরশীলতা আগের থেকে বেড়েছে। স্মার্টফোন মানুষের জীবনে যোগাযোগের প্রাথমিক ডিভাইস হয়ে থাকলেও অনেকেই বুঝতে পেরেছেন মাঝে মাঝে এই ডিভাইস থেকে দূরে থাকলে শরীর ও মন ভালো থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ফোনে তাকিয়েই বছরের ৭৫ দিন কেটেছে ভারতীয়দের

আপডেট টাইম : ০৪:১৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯