ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সব ফুলে মালা হয় না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫
  • ৪১৩ বার

ব্যারিস্টার নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপি’ নামে একটি নতুন দল ঘোষণার পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সব ফুলে মালা হয় না। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক দোয়া ও মিলাদ মাহফিলের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নাজমুল হুদা কত দলের ঘোষণা দিয়েছেন তা তিনি নিজেও বলতে পারবেন না। রাজনৈতিক অঙ্গনে ঝরে যাওয়ার জন্যই নাজমুল হুদার এ ঘোষণা। আজ ‘তৃণমূল বিএনপি’ নামে নতুন দলের ঘোষণা দেন ব্যারিস্টার নাজমুল হুদা। শুক্রবার সকালে রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেনতিনি। নতুন দলের প্রতীক হলো ধানের ছড়া। ধানের ছড়ায় আইনি ঝামেলা হলে নতুন দলের প্রতীক হবে পাট। নাজমুল হুদা বলেন, বিএনপিকে ভাঙার জন্য নয়, দেশে গণতান্ত্রিক পরিস্থিতি ও তৃণমূলে অবহেলিত নেতাকর্মীদের ফিরিয়ে আনতেই এ উদ্যোগ। আমি চাই, দেশে সুষ্ঠু ধারার গণতন্ত্র ‍ফিরে আসুক। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শাহীন, আব্দুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ওলামা দলের সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক মাওলানা নেছারুল হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সব ফুলে মালা হয় না

আপডেট টাইম : ১১:৪৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫