ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
“ছোট ভাইয়ের জন্মদিনে বড় ভাইয়ের হৃদয়ছোঁয়া স্মৃতিচারণ—প্রবাসে থেকেও অটুট আত্মার বন্ধন” মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস

বিশ্ব ইজতেমার জন্য বিশেষ ভিসা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫
  • ৪২৫ বার

বিশ্ব ইজতেমায় অংশগ্রহণে ইচ্ছুক বিদেশি নাগরিকদের বিশেষ ভিসা নিয়ে আসতে হবে। ইজতেমায় অংশগ্রহণ শেষে আবার বিদেশিরা নিজ নিজ দেশে ফিরে যাবেন। কেউ যদি এর বেশি সময় বাংলাদেশে থাকতে চান তাদের ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে হবে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মন্ত্রী জানান, আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দু’পর্বে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমায় অংশগ্রহণের জন্য বিশেষ ভিসা প্রদানের জন্য বিভিন্ন দেশে স্থাপিত বাংলাদেশের দূতাবাসগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি। বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং র‍্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলার বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সার্বিক নিরাপত্তাব্যবস্থার কথা বিবেচনা করে বিশ্ব ইজতেমায় বিদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে নতুন নীতিমালা করার সিদ্ধান্ত হয়েছে। এ নীতিমালা অনুয়ায়ী বাংলাদেশ দূতাবাসগুলো বিশেষ ভিসা প্রদান করবে। প্রসঙ্গত, গত বছর ১১ হাজার বিদেশি নাগরিক বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছিলেন। এ বছরও বিপুলসংখ্যক মুসল্লি ইজতেমায় অংশ নেবেন আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। নিরাপত্তাব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে ইজতেমা সম্পন্ন করতে আইনশৃঙ্খলাবাহিনী, বিদ্যুৎ বিভাগ, ওয়াসা, গাজীপুর সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। ওয়াচ টাওয়ারসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

“ছোট ভাইয়ের জন্মদিনে বড় ভাইয়ের হৃদয়ছোঁয়া স্মৃতিচারণ—প্রবাসে থেকেও অটুট আত্মার বন্ধন”

বিশ্ব ইজতেমার জন্য বিশেষ ভিসা

আপডেট টাইম : ০৯:৪২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫