ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক সমাপনী পরীক্ষার সময়সূচি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০১৫
  • ৪২০ বার

আগামী ২২ নভেম্বর প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে। শেষ হবে ২৯ নভেম্বর।এ বছর পরীক্ষার্থী বেড়েছে দেড় লাখেরও বেশি। প্রতিদিন বেলা ১১টায় শুরু হবে এ পরীক্ষা।৩২ লাখেরও বেশি শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ির সমাপনী পরীক্ষায় অংশ নেবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা গেছে, এবার প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে মোট ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ এবং ইবতেদায়িতে তিন লাখ পাঁচ হাজার ৪৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৫৯ হাজার ১৯৩ জন।
বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার বিস্তারিত তথ্য তুলে ধরবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার।
প্রাথমিক সমাপনী সূচি: ২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ২৫ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৯ নভেম্বর গণিত।
ইবতেদায়ি সমাপনী সূচি: ২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ/পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৫ নভেম্বর আরবি, ২৬ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ, ২৯ নভেম্বর গণিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

প্রাথমিক সমাপনী পরীক্ষার সময়সূচি

আপডেট টাইম : ০৯:৫৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০১৫