ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

নন-ক্যাডার পদে নিয়োগ পাচ্ছে ৩ হাজার ৫১৯ জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫
  • ৫৪১ বার

সরকারি নন-ক্যাডার পদে এ বছর নিয়োগ পাচ্ছেন ৩ হাজার ৫১৯ জন। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে দশম সংসদের অষ্টম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধানের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী জানান, সরকারি দপ্তরগুলোতে শূন্যপদে জনবল নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন দপ্তর-সংস্থাসমূহের চাহিদার পরিপেক্ষিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শূন্যপদে জনবল নিয়োগ করা হয়ে থাকে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার নিয়োগবিধি অনুযায়ী জনবল নিয়োগ করা হয়। সৈয়দ আশরাফ জানান, বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন (পিএসসি) ৩৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২ হাজার ১৫৮টি পদে নিয়োগের জন্য সুপারিশ পাঠিয়েছে। প্রাক-চরিত্র যাচাই, স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিবেদন পাওয়ার পর শূন্যপদে নিয়োগ দেয়া হবে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রাপ্ত রিকুইজিশনের পরিপ্রেক্ষিতে পিএসসি প্রথম ও দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদে নিয়োগের সুপারিশ করে থাকে। এ অর্থবছরে সরকারি নন-ক্যাডার পদে মোট ৩ হাজার ৫১৯ জন লোক নিয়োগ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

নন-ক্যাডার পদে নিয়োগ পাচ্ছে ৩ হাজার ৫১৯ জন

আপডেট টাইম : ১১:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫