ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ফেসবুকের সঙ্গে চুক্তির উদ্যোগ: তারানা হালিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫
  • ৪০৩ বার

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী প্রচারণা, নারীদের হয়রানি, জঙ্গিবাদকে উৎসাহ প্রদান ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিরোধে সরকার ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির উদ্যোগ নিচ্ছে । শীঘ্রই এই উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনা এলাকায় বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিগত বিএনপি-জামায়াত সরকার ফেসবুকের সঙ্গে চুক্তির একটি সুযোগ পেয়েছিল। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ কনটেন্টের ব্যাপারে দায়মুক্তি চাওয়ায় তারা চুক্তি করেনি। আমরা কনটেন্টের ব্যাপারে ফেসবুককে দায়মুক্তি দিয়ে মানুষকে হয়রানির হাত থেকে রক্ষার উদ্যোগ নিবো। একটি নারীর জীবনও আমরা বিপন্ন হতে দিব না।’

তারানা হালিম আরো বলেন, এ বছরের ১৬ ডিসেম্বরই ডট বাংলা ডোমেইন চালু করা হবে। যদি এদিন কর্মসূচী বেশী থাকে তাহলে আগামী বছর ২১ ফেব্রুয়ারি আমরা এটি চালু করবো।’

তারানা হালিম বিটিআরসিকে নকল হ্যান্ডসেট ও অবৈধ ভিওআইপি বিরোধী অভিযান চালু রাখার নির্দেশ দেন। মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয়ের জন্য প্রতি সপ্তাহে একটি করে বৈঠকের কথাও জানান তিনি।

তিনি আরো বলেন,‘বিটিআরসি একটি স্বাধীন কমিশন। এই কমিশনের স্বাতন্ত্র ও স্বাধীনতা যেন রক্ষা পায় আপনারা যেদিকে খেয়াল রাখবেন। যেহেতু আমরা রেগুলেটরি কমিশন, আমরা সুযোগ পেলে আপনাদের সর্বোচ্চ সেবা দিতে পারব। এই সভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শওকত মোস্তফা ও বিটিআরসির সচিব সরওয়ার আলম উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ফেসবুকের সঙ্গে চুক্তির উদ্যোগ: তারানা হালিম

আপডেট টাইম : ০৯:১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫