হাওর বার্তা ডেস্কঃ সাউথইস্ট ব্যাংক লিমিটেডের মালিকানাধীন এক্সচেঞ্জ হাউজ সাউথইস্ট এক্সচেঞ্জ কোম্পানি (সাউথ আফ্রিকা) পিটিওয়াই লিমিটেডের দ্বিতীয় শাখা কেপটাউন শাখার উদ্বোধন করা হয়েছে।
রোববার সাউথ আফ্রিকার কেপটাউনের রাইলেন্ডসে এ শাখার উদ্বোধন করা হয়।
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাউথইস্ট এক্সচেঞ্জ কোম্পানি (সাউথ আফ্রিকা) পিটিওয়াই লিমিটেডের পরিচালক এম কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে কেপটাউনে বসবাসরত গণ্যমান্য বাংলাদেশী সহ স্থানীয় কমিউনিটির লোকজন উপস্থিত ছিলেন।
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের মালিকানাধীন এক্সচেঞ্জ হাউজ সাউথইস্ট এক্সচেঞ্জ কোম্পানি (সাউথ আফ্রিকা) পিটিওয়াই লিমিটেড ২০১৪ সালে সাউথ আফ্রিকার জোহানসবার্গে কার্যক্রম শুরু করে।
Reporter Name 
























