ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

ভাগ্য ফিরলো মন্ত্রীর বউয়ের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০১৫
  • ৩৬০ বার

ভাগ্য ফিরলো প্রয়াত সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিনের। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দা সায়রা মহসিন মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে একক প্রার্থী। এ আসনের উপনির্বাচনে পাঁচজন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। একমাত্র বৈধ প্রার্থী হিসেবে টিকে আছেন সৈয়দা সায়রা মহসিন। ফলে বিনাভোটেই নির্বাচিত হতে যাচ্ছেন তিনি! সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এস এম এজহারুল হক জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষদিন আজ শনিবার পাঁচজন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন জাতীয় পার্টির সৈয়দ নুরুল হক, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনএফ) আশরাফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ খুরশেদ ও সুহেল আহমদ। রিটার্নিং কর্মকর্তা জানান, স্বতন্ত্র দুজন প্রার্থীর সংযুক্ত একভাগ ভোটারের সমর্থনের যে স্বাক্ষর দিয়েছেন তা ছিল ভুয়া। জাতীয় পার্টির প্রার্থীর দলীয় প্রধানের কোনো প্রত্যয়নপত্র ছিল না। আর বিএনএফ প্রার্থীর সমর্থনকারী ও প্রস্তাবকারীর স্বাক্ষর ভুয়া ছিল। এর আগে এক স্বতন্ত্র প্রার্থী মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সৈয়দা সায়রা মহসিনকে সমর্থন করে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। অন্য প্রার্থীরা সৈয়দা সায়রা মহসিনের বাড়িতে গিয়ে তাদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। যাচাই-বাছাই সংক্রান্ত আপিল দায়ের ১৫ থেকে ১৭ নভেম্বর। আপিল নিষ্পত্তির জন্য ১৮ থেকে ২০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২১ নভেম্বর। ২২ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৩ নভেম্বর প্রতীক বরাদ্দ। আগামী ৮ ডিসেম্বর নির্বাচন। জেলা নির্বাচন অফিসার ইস্তাফিজুল হক আখন্দ জানান, সৈয়দা সায়রা মহসিন ছাড়া অপর চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার দিন তাকে বিজয়ী বলে ঘোষণা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

ভাগ্য ফিরলো মন্ত্রীর বউয়ের

আপডেট টাইম : ০৯:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০১৫