ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থান হয়েছে: আরিফুল হক চৌধুরী

সংকট ঘনিয়ে আসছে : আ স ম আবদুর রব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০১৫
  • ১০১৪ বার

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দেশে সংকট ঘনিয়ে আসছে। কথিত দুই বড় দলই সংকটের শ্রষ্ঠা। তাদের পক্ষে জাতিকে এ সংকট থেকে মুক্ত করা সম্ভব নয়।

সোমবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডির আসন্ন কেন্দ্রীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির সভায় এসব কথা বলেন রব।

রব বলেন, এ জন্য জেএসডিকেই তৃতীয় রাজনৈতিক শক্তি গঠনের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে সংকট মোকাবেলা করতে হবে। এ দায়িত্ব পালনের জন্য জেএসডিকে অবশ্যই একটি সুসংগঠিত দল হিসেবে আবির্ভুত হতে হবে।

সারা দেশে বর্তমানে যে দেশি-বিদেশি, নারী-শিশু হত্যা চলছে, এর বিরুদ্ধে আজ কোনো সম্মিলিত প্রতিবাদ নেই। এসবের বিরুদ্ধে জেএসডিকেই উদ্যোগ নিয়ে জনগণকে প্রতিবাদমুখী করে তুলতে হবে। পুরোনো ধাঁচের রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থাপনা ও সংবিধানই বর্তমান পরিস্থিতির জন্য দায়ী।

রব আরো বলেন, তাই জেএসডি নতুন ধারার রাজনীতি এবং দেশে ৯টি প্রদেশ, দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ও জনগণের স্ব-শাসিত স্থানীয় সরকার চায়। আজকে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার বিধান করে একে সরকারের অঙ্গ সংগঠনে পরিণত করার উদ্যোগ চলছে। কিন্তু জনগণ যে তা চায় না আগামী স্থানীয় সরকার নির্বাচনে তা প্রমান করে দিতে হবে।

জেএসডি সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুল মালেক রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন এম এ গোফরান, আতাউল করিম ফারুক, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জিয়া খোন্দকার, আবদুর রাজ্জাক রাজা, মোশারফ হোসেন, কাজী আবদুস সাত্তার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা

সংকট ঘনিয়ে আসছে : আ স ম আবদুর রব

আপডেট টাইম : ১০:৫৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০১৫