ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

শুরু হয়েছে অনলাইন পত্রিকার নিবন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৮:১২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০১৫
  • ৬২০ বার

শুরু হয়েছে দেশের অনলাইন পত্রিকার নিবন্ধন। আজ সোমবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইন পত্রিকাগুলোকে নিবন্ধন করার নির্দেশ দিয়েছে তথ্য অধিদপ্তর। এতে বলা হয়, অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধে অনলাইন পত্রিকা নিবন্ধন কার্যক্রম চালু করেছে সরকার। তথ্য বিবরণীতে বলা হয়, এ লক্ষ্যে নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদপ্তরে জমা দিতে হবে। ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। এতে আরো বলা হয়, নিবন্ধনের জন্য ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা সাময়িকভাবে তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখা থেকে সংগ্রহ করা যাবে। দাখিলকৃত তথ্যাদি যাচাই-বাছাইয়ের পর তথ্য অধিদপ্তর অনলাইন পত্রিকাটির রেজিস্ট্রেশন প্রদান করবে। এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শের জন্য তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখায় (ফোন নম্বর : ৯৫১৪০৬৫ অথবা ০১৭১৫২৫৫৭৬৫ নম্বরে) যোগাযোগ করতে বলা হয়েছে। বর্তমানে চলমান অনলাইন পত্রিকাকেও একই প্রক্রিয়ায় নির্ধারিত ফরম ও প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে নির্দেশ দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুরু হয়েছে অনলাইন পত্রিকার নিবন্ধন

আপডেট টাইম : ০৭:৩৮:১২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০১৫