ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বিএনপিকে আঘাত করতে নানা অপপ্রচার চালাচ্ছে সরকার : সেলিমা রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০১৫
  • ৫৫৯ বার
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেছেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপিকে আঘাত করতে নানা অপপ্রচার চালাচ্ছে সরকার। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘গুলশানের রাজনৈতিক কার্যালয় নিয়ে অস্থিরতা’ শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়ে তিনি এ কথা বলেন।
সেলিমা রহমান বলেন, প্রতিবেদনটি সম্পূর্ণ কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপিকে বিভিন্নভাবে আঘাত করতে এ অপপ্রচার চালাচ্ছে সরকার। কারণ তারা বিএনপির সিনিয়র নেতাদের মিথ্যা মামলায় কারাগারে আটক করে রেখেছে। তৃণমূলের নেতারাও মামলায় জর্জরিত। অনেকে আত্মগোপনে রয়েছে।
খালেদা জিয়া এবং তারেক রহমান ক্ষমতাসীনদের ষড়যন্ত্রের শিকার বলে উল্লেখ করে সেলিমা রহমান বলেন, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আসামীতে অভিযুক্ত করা হচ্ছে। তিনি বলেন, বিএনপি কোনো ব্যক্তির ইচ্ছায় চলে না। গঠনতন্ত্র অনুযায়ী পদ, পদবী নির্ধারিত হয়। তাই সম্প্রতি দলীয় সিদ্ধান্তেই দলের সাংগঠনিক ও দাপ্তরিক কার্যক্রম চালানোর স্বার্থে দুই জনকে নির্বাহী কমিটিতে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি’র এ ভাইস চেয়ারম্যান বলেন, বড় দলে অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে। এটাকে আত্মসমালোচনা বলতে পারেন। তাছাড়া খালেদা জিয়াকে কেই কোনো ভাবে ভায়েস্ট করতে পারবে তা ভাবাটাও অবান্তর।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বিএনপিকে আঘাত করতে নানা অপপ্রচার চালাচ্ছে সরকার : সেলিমা রহমান

আপডেট টাইম : ০৬:৩৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০১৫