ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

লাউ চাষি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০১৫
  • ৫১৯ বার

জয়পুরহাট সদরের উত্তর কান্দি গ্রামে লাউ চাষ করে সফলতা পেয়েছেন কৃষক ওসমান আলী মণ্ডল (৪৫)। তিনি এখন এলাকায় লাউ চাষি হিসেবে পরিচিত।

তিনি এবার ১৮ শতাংশ জমিতে লাউ চাষ করে ভালো ফলন পেয়েছেন। লাউ চাষে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ পড়লেও ইতোমধ্যে ১৫ হাজার টাকা বিক্রি করেছেন। এ মাসে আরো ২০ হাজার টাকার লাউ বিক্রি করবেন বলে আশা করেছেন তিনি।

লাউ চাষে খরচ কম হওয়ায় লাভ বেশি থাকে। ১৫ সেপ্টেম্বর থেকে নভেম্বর আড়াই মাসের ফসল লাউ চাষ করে ২৫/৩০ হাজার টাকা আয় হয়ে থাকে।

ওসমান দুই বিঘা জমি বর্গা নিয়েছেন। লাউ চাষ করার পর আবার সেই জমিতে স্বল্প মেয়াদী ফসল হিসেবে করলাও চাষ করে থাকেন তিনি।

লাউ চাষ করে সাবলম্বী হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ১৮ শতাংশ লাউয়ের জমি থেকে প্রতি দিন কমপক্ষে ২০টি লাউ বিক্রির জন্য তোলা হয়। পাইকারী হিসেবে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। আরো দেড় মাস লাউ বিক্রি চলবে এবং ভালো দাম পেয়ে খুশি বলে জানান তিনি।

এই আয় দিয়েই সংসারের অভাব দূর করেছেন ওসমান আলী। লাউ চাষে সফলতা দেখে প্রতিবেশী বিপ্লব ১০ শতাংশ, মাহমুদ ও মিজানুরও তাদের ১০ শতাংশ জমিতে এবার লাউ চাষ করেছেন বলে জানান তিনি।

সূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

লাউ চাষি

আপডেট টাইম : ০৮:১৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০১৫