ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

দুই বাংলাদেশিকে চাপা দেয়া সেই জাগুয়ারের চালক গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯
  • ৪৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কলকাতায় দুই বাংলাদেশিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ। জাগুয়ার ব্রান্ডের সেই গাড়ি চালক কলকাতা শহরের বিখ্যাত রেস্তরাঁ আরসালানের মালিকের ছেলে আরসালান পারভেজ। গত শুক্রবার রাত ২টার দিকে কলকাতার শেক্সপিয়ার সরণি ধরে কলামন্দিরের দিকে বেপরোয়া গতিতে ছুটে যাচ্ছিল একটি জাগুয়ার গাড়ি।

সে সময় উল্টো দিক থেকে আসা একটি মার্সিডিজকে ধাক্কা দেয়ার পর, পুলিশ বক্সে উঠে যায়। এ সময়, সেখানে দাঁড়িয়ে থাকা দুই বাংলাদেশি নাগরিক ফারজানা তাসমীন তানিয়া ও কাজি মহম্মদ মইনুল আলমকে চাপা দেয় জাগুয়ারটি। ভারি বৃষ্টি থেকে বাঁচতে তারা ওই পুলিশ বক্সে আশ্রয় নিয়েছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

এ ঘটনায় মার্সিডিজ চালক ও ওই গাড়ির অপর আরোহী গুরুতর আহত হন। ঘটনার পরই গাড়ি ফেলে পালিয়ে যায় জাগুয়ারের চালক।

পুলিশ জানিয়েছে, ২২ বছর বয়সী আরসালান পারভেজ লন্ডনের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। কয়েকদিনের ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছিলেন। দার বিরুদ্ধে ‘মোটর ভেহিক্যালস অ্যাক্ট’র একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া, বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকেও মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

দুই বাংলাদেশিকে চাপা দেয়া সেই জাগুয়ারের চালক গ্রেফতার

আপডেট টাইম : ১০:১৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯