ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

রোমে ভুয়া কাগজপত্র দিয়ে রেসিডেন্ট করতে গিয়ে নয় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২১:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯
  • ৩৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ইতালির রাজধানী রোমের ৫ নম্বর পৌরসভায় ভুয়া কাগজপত্র দেখিয়ে অর্থের বিনিময়ে রেসিডেন্ট কার্ড করতে গিয়ে তিন ইতালীয়সহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের মধ্যে ৪ জনকে জেল দেয়া হয়েছে, ৬ জনকে করা হয়েছে গৃহবন্দী এবং তিন জনকে প্রতিদিন থানায় গিয়ে স্বাক্ষর দেওয়ার সাজা দেয়া হয়েছে। ইতালির প্রভাবশালী সংবাদপত্র লা-রিপাবলিকা জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ জন বাংলাদেশি রয়েছে।

তারা দীর্ঘদিন যাবৎ রোম সিটি কর্পোরেশনের বিভিন্ন কমুনে ভুয়া কাগজপত্র দেখিয়ে রেসিডেন্ট কার্ড করে আসছিল। বাংলাদেশি এসকল দালালদের সাথে জড়িত রয়েছে তিনজন ইতালিয়ান কর্মকর্তা-যারা বিভিন্ন কমুনে আনা গ্রাফির কাজে নিয়োজিত ছিল।

পত্রিকাটি জানিয়েছে, যে সকল ভুয়া কাগজপত্র দিয়ে ইতালিতে বসবাসের জন্য স্টে পারমিট অথবা সৌজন্য করা হয়েছে তাও ভুয়া বলে গণ্য করা হবে। সংবাদপত্রটি বাংলাদেশি যাদের নাম প্রকাশ করেছে তারা হলেন দিদার ও আনোয়ার হোসাইন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইতালির প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন বলেন, কাগজ পত্রের সমস্যা থাকলে তা বৈধ উপায়ে সমাধান করা যায়। দালালদের খপ্পরে পড়ে এ সকল বাংলাদেশির কাগজপত্র ভুয়া প্রমাণিত হলে তাদেরকে দেশে ফিরে যেতে হতে পারে।

তিনি সকলকে সতর্ক করে দিয়ে বলেন, কেউ যাতে দালালদের খপ্পরে পড়ে ভুয়া কাগজপত্র দিয়ে সৌজন্য নবায়ন না করেন।

রোমের কমিউনিটি ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ইতালিতে নতুন আসা প্রবাসীদের আরো সচেতন হতে হবে। তারা যাতে কোনভাবে দালালদের শরণাপন্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দীর্ঘদিন যাবৎ রোমে একটি দালাল চক্র কাজ করছে বলে তিনি অভিমত প্রকাশ করে বলেন, এসব দালাল থেকে প্রবাসীদের দূরে থাকা উচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

রোমে ভুয়া কাগজপত্র দিয়ে রেসিডেন্ট করতে গিয়ে নয় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৩

আপডেট টাইম : ১২:২১:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯