ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হাওরে অতিবৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চল: পানিতে তলিয়ে কৃষকের স্বপ্ন, চোখে শুধু হতাশা মামলাজট কমাতে লিগ্যাল এইড আরও কার্যকর করতে হবে: আইনমন্ত্রী এমপিও শিক্ষকদের এপ্রিলের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম জারি সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করল ইংল্যান্ড ‘সাঈদী-নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত’ রাজধানীতে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে গেলেন যুবক ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৫ সালে নেট মুনাফা অর্জন ৯৬৫ কোটি টাকা মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের লোক জামায়াত করলে ডাবল অপরাধ: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান

মেয়েদের বিয়ে নিয়ে সতর্ক করলেন মির্জা আজম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১২:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০১৫
  • ৪৬৫ বার

১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে নিয়ে সতর্ক করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। তিনি বলেছেন, বাবা-মা অল্প বয়সে মেয়েকে বিয়ে দিয়ে প্রতিবাদ করতে পারে না। তিনি বলেন, তাই সরকার মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর বাধ্যতামূলক করেছে। ১৮ বছরের নিচে বিয়ে দিলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শনিবার মীনা দিবস উপলক্ষে জামালপুরে আয়োজিত মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, বর্তমান সরকার নারী শিক্ষা এবং উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। নারীরা আজ ছেলেদের সঙ্গে সমানতালে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। আয়োজিত মেলায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ রেজাউল করিম হীরা, পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কিবরিয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আলিম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাওরে অতিবৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চল: পানিতে তলিয়ে কৃষকের স্বপ্ন, চোখে শুধু হতাশা

মেয়েদের বিয়ে নিয়ে সতর্ক করলেন মির্জা আজম

আপডেট টাইম : ০৮:১২:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০১৫