ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঋণখেলাপিদের সুবিধা কার্যকরের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯
  • ৩২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংক পুনঃ তফসিল নীতিমালার যে সার্কুলার জারি করেছিল, সেটা অবশেষে কার্যকর হচ্ছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ওই সার্কুলার নিয়ে আপিল বিভাগের আদেশ পরিপালন করার জন্য বাণজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনার ফলে আগামী দুই মাস ঋণ পুনঃ তফসিলের সুবিধা নিতে পারবেন ঋণখেলাপিরা। তবে এ দুই মাস নতুন করে কোনো ঋণ পাবেন না তারা।

সার্কুলারে বলা হয়, ‘বিআরপিডি সার্কুলার নং-৫, তারিখ ১৬ মে ২০১৯ এর ওপর হাইকোর্ট ডিভিশন কর্তৃক জারিকৃত স্থিতাবস্থার ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত ৮ জুলাই ২ মাসের জন্য স্থগিতাদেশ প্রদান করেছেন। ওই আদেশের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আপনাদের পরামর্শ দেওয়া হলো।’

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, আপিল বিভাগের নির্দেশনা পরিপালনের জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে। এ দুই মাস খেলাপি ঋণ পুনঃ তফসিল হবে, কিন্তু নতুন কোনো ঋণ পাবে না সুবিধাভোগিরা।

গত ১৬ মে বাংলাদেশ ব্যাংকের ব্যংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে মাত্র ২ শতাংশ ডাউনপেমেন্ট ও ৯ শতাংশ সরল সুদে ১০ বছরের জন্য ঋণ পরিশোধের সুযোগ দিয়ে খেলপি ঋণ পুনঃ তফসিলের বিশেষ নীতিমালা জারি করা হয়। এতে পুনঃ তফসিলের সুবিধা নিতে ৯০ দিনের মধ্যে আবেদন করার সময় নির্ধারণ করা আছে। ইতোমধ্যে অনেক সময় চলে গেছে। ফলে এ সময়ের মধ্যে ঋণখেলাপিরা শুধু পুনঃ তফসিলের আবেদনই দাখিল করার সময় পাচ্ছেন।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ মে হাইকোর্ট ওই নীতিমালা কার্যক্রমের ওপর ২৪ জুন পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। গত ২৪ জুন অপর আদেশে হাইকোর্ট স্থিতাবস্থার মেয়াদ আরও দুই মাস বাড়ায়। এই দুটি আদেশ স্থগিত চেয়ে অর্থ বিভাগের পক্ষে গত ১ জুলাই আপিল বিভাগে আবেদন করা হয় (লিভ টু আপিল)। ২ জুলাই এটা নিয়ে চেম্বার আদালতে শুনানি হয় এবং হাইকোর্টের স্থিতাবস্থা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করে আদালত।

একই সঙ্গে অর্থ বিভাগের করা আবেদনটি ৮ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য্য করা হয়। গত ৮ জুলাই আপিল বিভাগ শুনানি শেষে আদেশে জানান, ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিতে পারবে বাংলাদেশ ব্যাংক। তবে বিশেষ সুবিধা ভোগকারীদের পুনরায় নতুন ঋণ দেয়া যাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা

ঋণখেলাপিদের সুবিধা কার্যকরের নির্দেশ

আপডেট টাইম : ০৩:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯