ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

জামালগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইউসুফ আল আজাদের হ্যাটট্রিক জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তৃতীয়বারের মত আওয়ামী লীগ প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ বিজয়ী হয়েছেন। উল্লেখ, গত ১০ মার্চ এ উপজেলায় প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকুলে না থাকার অভিযোগে তা স্থগিত করে দেয় নির্বাচন কমিশন (ইসি)।

ফের পঞ্চম ধাপের নির্বাচনে মঙ্গলবার (১৮ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নের ৪৬টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রাপ্ত ভোটের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আল আজাদ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেজাউল করিম শামীমকে ২ হাজার ৬১৯ ভোটের ব্যবধানে পরাজিত করে তৃতীয়বারের মত উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হন।

প্রাপ্ত ভোটের মধ্যে, ইউসুফ আল আজাদ নৌকা প্রতীকে ৩০ হাজার ৮৯৭ ভোট ও অপর পরাজিত প্রার্থী রেজাউল করিম শামীম মোটরসাইকেল প্রতীক ২৮ হাজার ২৭৮ ভোট পেয়েছেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন গোলাম জিলানী আফিন্দী রাজু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকবর হোসেন ২৯ ভোটের ব্যবধানে পরাজিত হন।

তালা প্রতীকে গোলাম জিলানী আফিন্দী রাজু পেয়েছেন ১৬ হাজার ৪১২ ভোট এবং মাইক প্রতীকে আকবর হোসেন পেয়েছেন ১৬ হাজার ৩৮৩ ভোট। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বীণা রানী তালুকদার। পদ্মফুল প্রতীকে তিনি পেয়েছেন ১৭ হাজার ৩০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দীপু ফুটবল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৫৬৮ ভোট।

বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি রিটার্নিং অফিসার প্রিয়াংকা পাল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইউসুফ আল আজাদের হ্যাটট্রিক জয়

আপডেট টাইম : ১২:০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯