ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহিষারকান্দি গ্রামের পাকা রাস্তা কবে হবে ? দুর্ভোগে দিন কাটছে বাসিন্দাদের বাগদান সম্পন্ন, বিয়ে হবে দেশের আইন মেনে : লুবাবা ফ্যামিলি ও কৃষক কার্ডের টাকা ছাপিয়ে দিচ্ছি না: প্রধানমন্ত্রী আন্দোলনে যাচ্ছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ : ফটিকছড়িতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০ মার্কিন পাইলটের আবাসন গুঁড়িয়ে দিলো ইরান, বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস আওয়ামী লীগের আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী বাসস এমডি মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন সরকারি চাকরিতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার ২২০ তরমুজের নাম বেঙ্গল টাইগার! জেনে নিন তরমুজের ইতিহাস, পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা এবং পাকা তরমুজ চেনার উপায়

খিলগাঁওয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, স্বজনদের খোঁজ মেলেনি এখনো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০১৯
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর খিলগাঁও এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। নিহতের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো স্বজনদের কোন খোঁজ মেলেনি, জানা যায়নি তার নাম-পরিচয়। অজ্ঞাত ওই ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও জোনের সিনিয়র সহকারী কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ মানবজমিনকে জানান, গত ২রা জুন রাত নয়টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের নিচের এলাকা থেকে অজ্ঞাত একজনকে উদ্ধার করা হয়।

অজ্ঞান অবস্থায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে লাশটি ঢাকা মেডিকেল কলেজের হিমঘরে রাখা আছে। আত্মীয়-স্বজনদের হদিস না মেলায় এখনো মরদেহের পোস্টমর্টেম করা সম্ভব হয়নি। ঠিক কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তাও এখনো জানা সম্ভব হয়নি।

নাম-পরিচয়হীন ওই ব্যক্তির আনুমানিক বয়স ৫৫ বছর। তার পরণে ছিল পাঞ্জাবি ও লুঙ্গি। নিহতের মুখমন্ডলে কালো রংয়ের দাঁড়ি আছে। কেউ এই ব্যক্তির পরিচয় বা স্বজনদের খোঁজ জানলে খিলগাঁও থানায় জানানোর জন্য অনুরোধ করেছে পুলিশ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মহিষারকান্দি গ্রামের পাকা রাস্তা কবে হবে ? দুর্ভোগে দিন কাটছে বাসিন্দাদের

খিলগাঁওয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, স্বজনদের খোঁজ মেলেনি এখনো

আপডেট টাইম : ০১:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০১৯