ঢাকা ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল

বাঘায় গাছপাকা আম ১৮-২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯
  • ৩৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজশাহীর বাঘায় গাছ পাকা লকনা আম ১৮-২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উপজেলার বিভিন্ন গ্রামে থেকে কিনে নিয়ে যাচ্ছে ছোট ছোট ফড়িয়া ব্যবসায়ীরা। রোববার চকবাউসা গ্রামের নজরুল ইসলাম নামের এক ফড়িয়া ব্যবসায়ী আড়ানী গোচর গ্রামের বাড়ি বাড়ি ঘুরে ২০ কেজিতে আম কিনতে দেখা গেছে।

সূত্রে জানা গেছে, বাগান মালিকরা পাকা আম গাছ থেকে নামিয়ে বাড়িতে রাখে। এই আম প্রতিদিন সকালে ফড়িয়া ব্যবসায়ীরা বাড়ি বাড়ি ঘুরে ২০ কেজিতে ক্রয় করছে। এই আম আবার তারা উপজেলার বিভিন্ন আড়তে ২২ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি করছে।

উপজেলার গোচর গ্রামের আম বাগান মালিক মাজদার রহমান সরদার বলেন, আমার আম বাগানে প্রতিটি গাছে ব্যাপক আম আছে। বাগানের আম বিক্রি করা হয়নি। ফলে প্রতিদিন সকালে পাকা আম গাছ থেকে নামিয়ে বিক্রি করছি। এভাবে দুই সপ্তাহ যাবৎ আম বিক্রি করছি। প্রতি কেজি লকনা আম ১৮-২০ টাকায় গাছ পাকা আম বিক্রি করেছি।

উপজেলার আড়ানী পৌর বাজারের মঞ্জুর রহমান নামের এক ব্যবসায়ী বলেন, গাছ পাকা আম কিনে ঢাকায় চালান করি। এই আম ১৮ টাকা থেকে ২০ টাকা কেজি দরে ক্রেতাদের কাছে থেকে ক্রয় করছি।

গাছ পাকা আম বিক্রেতা রাশু মণ্ডল বলেন, আমি বাগান পাহারাদার। পড়ে যাওয়া পাকা আম ফরিয়াদের কাছে বিক্রি করি। যেগুলো কুড়িয়ে বিক্রি করছি। বাগান মালিকরা এগুলোর টাকা নেয় না।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লা সুলতান বলেন, গাছে আম পাকলে বোটা নরম হয়ে পড়ে যায়। এই আম বাজারে বিক্রি হতে দেখা যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত

বাঘায় গাছপাকা আম ১৮-২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে

আপডেট টাইম : ০৫:৩৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯