ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা প্রধানমন্ত্রীর চার বিশেষ সহকারী নিয়োগ “ছোট ভাইয়ের জন্মদিনে বড় ভাইয়ের হৃদয়ছোঁয়া স্মৃতিচারণ—প্রবাসে থেকেও অটুট আত্মার বন্ধন” মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন

শিশুরা ফুটবল খেলার সময় পানির ছিটা নারীর শরীরে, সংঘর্ষে নিহত ১ জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০১৯
  • ৩৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে কর্দমাক্ত জায়গায় শিশুরা ফুটবল খেলার সময় এক নারীর শরীরে পানির ছিটা পড়াকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষে দ্বীন ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।

আহতদের মধ্যে গিয়াস উদ্দিন (৫০) ও জাহের মিয়া (৪৫) নামে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার সকালে উপজেলার কাটখাল ইউনিয়নের হাসিমপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দ্বীন ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী জানান, বৃহস্পতিবার বিকেলে শিশুরা ফুটবল খেলার সময় এক নারীর শরীরে পানির ছিটা পড়েছিল। এই ঘটনা নিয়ে মাঠেই ঝগড়ার ঘটনা ঘটে। এর জের ধরে শনিবার সকালে গ্রামবাসী দুই দলে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দা, লাঠি ও বল্লমের আঘাতে ঘটনা স্থলেই দ্বীন ইসলামের মৃত্যু হয়। এছাড়া সংঘর্ষে গিয়াস উদ্দিনসহ উভয় পক্ষের আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান ওসি মো. জাকির রব্বানী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা

শিশুরা ফুটবল খেলার সময় পানির ছিটা নারীর শরীরে, সংঘর্ষে নিহত ১ জন

আপডেট টাইম : ০৬:১৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০১৯