হাওর বার্তা ডেস্কঃ ভালো কাজের মূল্যায়ণ পাচ্ছেন সাতক্ষীরার আলোচিত সংসদ সদস্য, ক্লান্তিহীন ছুটে চলা মানুষ এস এম জগলুল হায়দার। নির্বাচনী প্রচারণায় তিনি বের হলে এমনিতেই তার পিছু নেয় শত শত মানুষ। দল-মত নির্বিশেষে হাজার হাজার মানুষ যোগ দিচ্ছেন তার নির্বাচনী জনসভায়। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাতক্ষীরা-৪ আসনের নির্বাচনী প্রচারণা ও জনপ্রিয়তায় তিনি হয়ে উঠেছেন অপ্রতিন্দ্বদ্বী।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার কারণে নির্বাচনী এলাকায় তার জনপ্রিয়তা তুলনাহীন। সাতক্ষীরার শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে, দলীয় সকলস্তরে তার জনপ্রিয়তা নজির স্থাপন করার মতো।
গরীব দুঃখী, মেহনতী, ঘরহীন, আলোহীন, মানুষ থেকে শুরু করে, কৃষক, শ্রমিক, সর্বস্তরের মানুষের সঙ্গে তিনি মিশেছেন একজন সাধারণ মানুষ হিসেবে। লুঙ্গি গামছা পরে শ্রমিকের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা থেকে শুরু করে ভ্যান চালানো, মাঝি হয়ে নৌকা চালানো, ট্রাক্টর চালিয়ে ধান রোপন, কাঁস্তে হাতে ধান কাটা, এলাকার জলাবদ্ধতা নিরসনে নিজেই ড্রেন পরিষ্কার করা থেকে শুরু করে, ঘরহীনের চালে টিন ও সোলার আলোর ব্যবস্থা ইত্যাদি বিভিন্ন কারণে এলাকায় সকল শ্রেণির মানুষের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা।
নির্বাচনী এলাকার সর্বশেষ দ্বীপ ইউনিয়ন আইলা বিধ্বস্ত গাবুরা থেকে শুরু করে দুর্যোগকালীন সময়ে কালিগঞ্জ ও শ্যামনগরের সকল ইউনিয়নে জীবনের ঝুঁকি নিয়ে রাতের আঁধারেও জনগণের সুরক্ষা ও খোঁজ খবর নিতে বেরিয়ে পড়েন এই সংসদ সদস্য।

গভীর রাতে বিভিন্ন ছাত্রাবাসের ছাত্রদের পড়াশোনা ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজ খবর নিতে ও বিভিন্ন বাজার ঘাটে নিরাপত্তায় পর্যবেক্ষণে ছুটে যান তিনি। একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে সরকারি-বেসরকারি সব জরিপেই এগিয়ে আছেন এমপি জগলুল হায়দার।
শুধু বাড়ি বাড়ি ঘুরেই নয়; রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ ও নতুন ভবন নির্মাণ, সাইক্লোন শেল্টার নির্মাণ, ঘরে ঘরে বিদ্যুৎ, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি সকল ক্ষেত্রে প্রমাণ মেলে তার সদিচ্ছার।
নির্বাচনী এলাকায় তিনি প্রধানমন্ত্রীর উন্নয়ন ও সফলতা কামনায় করেছেন শতশত উঠান বৈঠক, সেসকল উঠান বৈঠকে মানুষের উপস্থিতি ছিল দৃষ্টি কাড়ার মতো। দিন দিন তার বদান্যতা যেন বেড়েই চলছে। জনগণও আস্থার ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন এমপি জগলুল হায়দারকেই।

গত ৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সফলতা প্রচারে এমপি জগলুল হায়দার আয়োজিত মহাসমাবেশ শ্যামনগর-কালিগঞ্জে আলোচিত সমাবেশের একটি। প্রধানমন্ত্রী ছাড়া অন্য কোন সময় এ এলাকায় এত বড় জনসভা হয়নি। হাজার হাজার মানুষের উপস্থিতিতে শ্যামনগরের অনুষ্ঠান স্থল থেকে শুরু করে প্রায় ৩ কিলোমিটার দূরবর্তী এলাকা পর্যন্ত ছিল লোকে লোকারণ্য। এছাড়া কিছুদিন আগে দ্বীপ ইউনিয়ন গাবুরায় তার একটি অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটেছিলো। মানুষ যে যেভাবে পেরেছে তার অনুষ্ঠান দেখতে ও তার কথা শুনতে ছুটে গিয়েছিল।
জনগণই আমার ধ্যান-জ্ঞান। জনগণকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গল্প শোনাই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেই শুরু থেকেই নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে এমপি হিসেবে নয়; একজন সাধারণ মানুষ হিসেবে মিশেছি। শ্যামনগর-কালীগঞ্জের মানুষ আমাকে আত্মার আত্মীয় মনে করে। এটাই জীবনের বড় পাওয়া।
Reporter Name 





















