ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা প্রধানমন্ত্রীর চার বিশেষ সহকারী নিয়োগ “ছোট ভাইয়ের জন্মদিনে বড় ভাইয়ের হৃদয়ছোঁয়া স্মৃতিচারণ—প্রবাসে থেকেও অটুট আত্মার বন্ধন” মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন

ঈদে পর্যটক বরণে প্রস্তুত বান্দরবান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদে ভ্রমণপিপাসু মানুষকে আপন করে নিতে নতুন সাজে সেজেছে বান্দরবানের পর্যটনকেন্দ্র ও হোটেল মোটেলগুলো। প্রতিবারের মতো তাই এবার ও ঈদুল ফিতরের বন্ধে পর্যটকদের বরণে প্রস্তুত হয়ে পড়েছে জেলার হোটেল-মোটেলগুলো। বান্দরবান সদরের আবাসিক হোটেল হিলটনের ম্যানেজার আশীষ দাশ বলেন, সামনেই পবিত্র ঈদুল ফিতর, আর ঈদুল ফিতরের এই বন্ধে বান্দরবানে আমরা আশা করি ভালো পর্যটক পাব। এই পর্যন্ত আমাদের হোটেল হিলটনে আমরা ৫০% বুকিং নিশ্চিত করেছি, আশা করি, আর দু’একদিনের মধ্যে আরও রুম বুকিং হবে।

বান্দরবান সদরের আবাসিক হোটেল হিলভিউয়ের জিএম সুলতান নাফিজ মাহমুদ জানান, ঈদুল ফিতরের বন্ধ উপলক্ষে আমরা আমাদের রুমগুলো নতুন সাজে সাজিয়েছি। আমরা আশা করি, এবার আরও বেশি পর্যটক এই বন্ধে সমাগম হবে।

বান্দরবান আবাসিক হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ জানান, আমরা পবিত্র ঈদ উপলক্ষে আমাদের প্রত্যেকটি হোটেল ও মোটেল সুন্দরভাবে সাজানোর জন্য সব আবাসিক হোটেল মোটেল মালিক ও কর্তৃপক্ষকে অবহিত করেছি। আমরা নিরাপত্তা ব্যবস্থা ও জোরদার করেছি আশা করি, বান্দরবানে এবার প্রচুর পর্যটক আসবে এবং ভ্রমণ করে তৃপ্তি অনুভব করবে।

বান্দরবান মাইক্রো-কার জিপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর বলেন, এবারের ঈদ উপলক্ষে আমরা বান্দরবান মাইক্রো-কার জিপ মালিক সমিতি প্রত্যেকটা পর্যটকবাহী যানবাহন চালকের সঙ্গে কথা বলেছি এবং পর্যটক গাড়িগুলো সুন্দরভাবে সাজিয়ে পর্যটকদের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভ্রমণের জন্য নির্দেশনা দিয়েছি।

বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেন, ঈদের টানা বন্ধে বান্দরবানে প্রচুর পর্যটক আসবে বলে আশা করি এবং পর্যটকদের নিরাপত্তায় আমরা পুলিশ বিভাগ সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের জন্য কাজ করে যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিএসসিসির প্রশাসক আবদুস সালামকে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সংবর্ধনা

ঈদে পর্যটক বরণে প্রস্তুত বান্দরবান

আপডেট টাইম : ০৩:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯