ঢাকা ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাত্র ১০০ টাকায় মিলবে পুলিশে চাকরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯
  • ৩৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মাত্র ১০০ টাকায় পুলিশের চাকরি দিতে চেয়েছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান। ৩ টাকা মূল্যের একটি ফরম ও ১০০ টাকার ব্যাংক ড্রাফট করলেই মিলবে সোনার হরিণখ্যাত পুলিশ বিভাগের চাকরি। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কক্ষে সংবাদ সম্মেলনে জেলার পুলিশ বিভাগে ১৮ কনস্টেবল নিয়োগ প্রসঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, আমি দেখিয়ে দিতে চাই যোগ্যতার ভিত্তিতে পুলিশ বিভাগে চাকরি হয়। প্রধান অতিথি হিসেবে পুলিশে নিয়োগে ঘুষ-দুর্নীতির কথা স্বীকার করে পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম বার বলেন, যারা পুলিশে চাকরি নিতে আসেন তারা প্রান্তিক ও গরিব। তাদের পারিবারিক অবস্থা অত্যন্ত দুর্বল। গতবার পুলিশে নিয়োগপ্রাপ্ত দুজনের বাড়িতে আমি নিজে গিয়ে জেনেছি হালের বলদ ও জমি জায়গা বেঁচেও তাদের চাকরি হয়নি। পরে তারা লোন করে উৎকোচের টাকা দিয়ে পুলিশে চাকরি নিয়েছেন।

তিনি আরও বলেন, আমি পুলিশ সুপার হিসেবে প্রয়োজনে রাজনৈতিক ব্যক্তিদের কাছে গিয়ে বলব-আমরা আপনাদের সহযোগিতা নিয়ে শতভাগ নিরপেক্ষ একটা নিয়োগ দিতে চাই চুয়াডাঙ্গায়। আমাদের ছেলেমেয়েরা যাতে বলে অন্তত একবার হলেও চুয়াডাঙ্গা পুলিশে নিরপেক্ষ নিয়োগ হয়েছে।

নিয়োগ-পরবর্তী যদি কোনো হালের বলদ বা জমি বিক্রির মতো কথা জানতে পারি তা হলে কঠোরব্যবস্থা নেব দোষীদের বিরুদ্ধে বলে জানান মাহবুবুর রহমান।

পুলিশ সুপার জানান, শিগগিরই চুয়াডাঙ্গায় তিনজন নারী ও ১৫ জন পুরুষ কনস্টেবল নিয়োগ দেয়া হবে। সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে তাদের চাকরি হবে।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলার নিরাপত্তাব্যবস্থা গ্রহণসংক্রান্ত এই বিশেষ সংবাদ সম্মেলনে জেলার সাংবাদিকরা ও জেলা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মাত্র ১০০ টাকায় মিলবে পুলিশে চাকরি

আপডেট টাইম : ০৪:৪৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯