হাওর বার্তা ডেস্কঃ খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের কাছ থেকে তিন লাখ ৯৩ হাজার ৭৪৯ টাকা পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে খালিশপুর জুট মিলের সামনে তার কাছ থেকে এই টাকা পাওয়া যায়।
খালিশপুর থানা পুলিশের ওসি মোশাররফ হোসেন জানান, সকালে ছেলেধরা মনে করে এলাকাবাসী আনুমানিক ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধকে আটক করেন। এ সময় তার ঝুলিতে কী আছে দেখতে চান এলাকাবাসী। পরে ঝুলিতে বিভন্ন মূল্যমানের বিপুল পরিমাণ টাকা দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
ওসি আরও বলেন, টাকাগুলো এখন পুলিশের হেফাজতে রয়েছে। বৃদ্ধ জানিয়েছেন বিভিন্ন এলাকায় গান গেয়ে তিনি আয় করেছেন। তবে এই বিষয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে। সেখান থেকে বৃদ্ধের বিষয়ে যা করতে বলা হবে তাই করবে পুলিশ। আর টাকাগুলো আদালতের জিম্মায় দেয়া হবে।
সংবাদ শিরোনাম
রাস্তায় গান গাওয়া বৃদ্ধের ঝুলিতে মিলল ৪ লাখ টাকা
-
Reporter Name - আপডেট টাইম : ০৩:১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯
- ২৮১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ
























