ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এ যেন বঙ্গবন্ধুর জীবন্ত প্রতিচ্ছবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯
  • ৩২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তার চেহারার মিল এতটাই যে, হঠাৎ করে দেখলে যে কেউ বিভ্রান্ত হবেন। বিশেষ করে যখন তিনি বঙ্গবন্ধুর মতো পোশাক পরে বের হন, তখন তাকে ঘিরে ধরে সাধারণ মানুষ।

নাম আরুক মুন্সি। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের কামারোল গ্রামে জন্ম। তিনি চাকরি করেন ঢাকার এক‌টি প্রতিষ্ঠানে। বর্তমানে তার পরিবার নড়াইলের ইতনা গ্রামের সুচাইল গ্রামে বসবাস করছে। এ কারণে বাড়িতে তেমন একটা আসেন না তিনি।

জাতির জনকের একনিষ্ঠ ভক্ত আরুক মুন্সী সুযোগ পেলেই ছুটে যান টুঙ্গিপাড়ায়, যেখানে কেটেছে বঙ্গবন্ধুর শৈশব-কৈশোরসহ জীবনের লম্বা সময়। সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও বঙ্গবন্ধুকে মনে প্রাণে ধারণ করেন আরুক মুন্সি। শুধু তাই নয়, কৌতুহলে তার সাথে ছবিও তোলেন অনেকে।

আরুক মুন্সী বলেন, মানুষ ভিড় করে বলে বিব্রত লাগে না। ভালোই লাগে। নি‌জেকে বঙ্গবন্ধুর আদ‌র্শের সৈ‌নিক ম‌নে করি আমি।’

কাশিয়ানী উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান খান বলেন, সত্যিই তাকে হঠাৎ করে দেখলে বঙ্গবন্ধুর মতো দেখায়। তাকে আমিও প্রথম দেখে অবাক হয়েছিলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এ যেন বঙ্গবন্ধুর জীবন্ত প্রতিচ্ছবি

আপডেট টাইম : ০৩:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯