ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাঘাবাড়ি স্পেশাল গাওয়া ঘি কে ২২ লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ অমিত ঘোষের বাঘাবাড়ি ও অনিল ঘোষের বাঘাবাড়ি স্পেশাল গাওয়া ঘি কে ২২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বয়ামে ঘিয়ের বদলে ডালডা দিয়ে পূর্ণ করে ক্রেতাদের ঠকানোর দায়ে ‘অমিত ঘোষের বাঘাবাড়ি’ ঘিকে ১২ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব-৩ ভ্রাম্যমাণ আদালত। একই সময় আদালত নিজস্ব পরীক্ষাগার ও হাইকোর্টের নির্দেশ অমান্য করা অনিল ঘোষের বাঘাবাড়ি স্পেশাল গাওয়া’ ঘিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৯ মে) রাজধানীর খিলগাঁওয়ের গোরান এলাকায় প্রতিষ্ঠান দুইটির কারখানায় অভিযান চালায় র‍্যাব-৩। অভিযান শেষে র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম নেতৃত্বে আদালত বসিয়ে এ দণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে সারওয়ার আলম বলেন, আবাসিক ভবনের ভেতরে অবৈধভাবে ‘অনিল ঘোষের বাঘাবাড়ি স্পেশাল গাওয়া’ ঘি বয়ামে ভরে বাজারজাত করে আসছিল দীর্ঘদিন ধরে। খোলা হাতে, কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সরাসরি ঘি প্যাকেট করা হচ্ছিল। মান নিয়ন্ত্রণের জন্যও তাদের নিজস্ব কোনো পরীক্ষাগার ছিল না।

এছাড়া হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মানহীন ৫২ টি পণ্যের মধ্যে ‘বাঘাবাড়ি স্পেশাল গাওয়া’ ঘি ছিল। এসব অপরাধের ভিত্তিতে ‘অনিল ঘোষের বাঘাবাড়ি স্পেশাল গাওয়া’ ঘিকে ১০ লাখ টাকা জরিমানা ও কারখানাটিকে সিলগালা করা হয়েছে।

তিনি বলেন, পূর্ব গোরান এলাকায় ‘অমিত ঘোষের বাঘাবাড়ি’ ঘি নামের একটি প্রতিষ্ঠান ঘিয়ের বদলে ডালডা দিয়ে বাজারজাত কারার দায়ে ১২ লাখ টাকা জরিমানা এবং কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাঘাবাড়ি স্পেশাল গাওয়া ঘি কে ২২ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ১১:৩০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯