ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নিজেদের গরজে মুসলিম মেয়েরা এগিয়ে যাচ্ছে, সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বিহারের সেরা মারিয়ম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সংখ্যালঘু মেয়েরা আর পিছিয়ে থাকতে চাইনা। সমানতালে পাল্লা দিচ্ছে ছেলেদের সঙ্গে। সম্প্রতি দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হয়েছে। তাতে বিহার রাজ্যের সেরা হয়েছে মরিয়ম রাজা খান। তাও আবার পিছিয়ে পড়া মুসলিম ঘরের মেয়ে। পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে পিছিয়ে পড়া একটি সমাজ যে মূলস্রোতে পৌঁছাতে পারে এটি তার প্রকৃষ্টতম উদাহরণ।

উল্লেখ্য গত বৃহস্পতিবার সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএস-ই এর দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশিত হয়েছে। তাতে মোট পাঁচশো নাম্বারের মধ্যে মারিয়ামের প্রাপ্ত নাম্বার ৪৮৯, যা শতাংশের বিচারে ৯৭.৮ শতাংশ। মারিয়ম রাজা খান নটেরডেম অ্যাকাডেমির ছাত্রী। রসায়ন ও ইনফর্মেটিক্স প্রাক্টিসে ১০০-তে ১০০ পেয়েছে, অন্যদিকে গণিতে ৯৯, পদার্থবিদ্যা ও ইংরাজিতে ৯৫ পেয়েছে মারিয়াম রাজা খান।

মারিয়ামের বাবা তারিক রাজা খান একটি স্কুলের পরিচালক ও মা শাহিনা রাজা খান ‘রাজা ইন্টারন্যাশনাল গার্লস স্কুলের প্রিন্সিপাল। তারা জানিয়েছেন, ছোটবেলা থেকেই মারিয়ম পড়াশোনায় ভালো রেজাল্ট করে সে। এদিকে মারিয়ম জানিয়েছে, সে বড় হয়ে আইএএস অফিসার হতে চায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিজেদের গরজে মুসলিম মেয়েরা এগিয়ে যাচ্ছে, সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বিহারের সেরা মারিয়ম

আপডেট টাইম : ১০:২৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯