হাওর বার্তা ডেস্কঃ সুনামগঞ্জ সদর উপজেলার কালনার হাওরে জেলেদের জালে ধরা পড়ল ১৪ কেজি ওজনের বোয়াল মাছ। গত শনিবার হাওরে জেলেরা জাল ফেললে ডিমওয়ালা এ বোয়াল মাছটি ধরা পড়ে।
খবর পেয়ে পৌর শহরের মাছ বিক্রেতা সুবেদুর রহমান জেলেদের কাছ থেকে মাছটি কিনে নেন।
বিকালে জীবিত বোয়ালটি পৌর শহরের কিচেন মার্কেট লাগোয়া সুরমা নদীর ঘাটে বেঁধে রেখে দাম হাঁকেন ২০ হাজার টাকা।
সন্ধ্যায় ১২ হাজার টাকায় মাছটি বিক্রি হয়। পৌর শহরের জনৈক ব্যক্তি ঢাকায় থাকা তার এক আত্মীয়ের জন্য মাছটি কিনেন বলে জানা গেছে।
Reporter Name 
























