ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

গাছের তৈরি জীবন্ত সেতু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অগাস্ট ২০১৮
  • ৪৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ চমৎকার সাজানো গোছানো রাস্তা দিয়ে চলতে চলতেই পেয়ে যাবেন পাহাড় কেটে বানানো সিঁড়ি। একটু বৃষ্টি হলেই পিচ্ছিল হয়ে যায় সিঁড়িগুলো। সিঁড়ি ধরে নামতে নামতেই শুনবেন নদীর কুলকুল শব্দ। আরেকটু এগুলেই দেখা মিলবে জীবন্ত সেতুর।

গাছের তৈরি সেতু
বিশাল দুটি গাছের শেকড় জড়াজড়ি করে তৈরি করেছে এক আশ্চর্য প্রাকৃতিক সেতুর। পাহাড়ি নদী ‘থাইলং’ এর উপরে দোর্দণ্ড প্রতাপে দাঁড়িয়ে থাকা এই সেতুকে বলা হয় লিভিং রুট ব্রিজ। ৫০ মিটার লম্বা এই ব্রিজটির বয়স প্রায় ৫০০ বছর। প্রতি মুহূর্তেই বাড়ছে এই সেতু তৈরি করা শেকড়গুলো!

৫০ মিটার লম্বা সাঁকোটি
জীবন্ত শেকড় দিয়ে তৈরি এই সেতু দেখতে প্রতিদিনই ভিড় জমান অসংখ্য পর্যটক। গাছের সঙ্গে গাছের শেকড় দিয়ে তৈরি এই অভূতপূর্ব সেতু যেমন মুগ্ধ করবে আপনাকে, তেমনি এর দিয়ে বয়ে চলা নদীর পাড়ে বসেও চমৎকার একটি বিকেল কাটিয়ে দিতে পারবেন।

নিচ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী

তবে নিরাপত্তার খাতিরে এই সাঁকোর উপর পর্যটকদের দাঁড়াতে দেওয়া হয় না।

এই গ্রামের পথ ধরেই যেতে হবে লিভিং রুট ব্রিজে
প্রাকৃতিক সেতু দেখতে চাইলে আপনাকে চলে যেতে হবে ভারতের মেঘালয় রাজ্যে। শিলং থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে রিওয়াই গ্রাম। এই গ্রামের রাস্তা ধরে এগুতে এগুতেই পেয়ে যাবেন সাঁকোটি।

সূত্র: বাংলা ট্রিবিউন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

গাছের তৈরি জীবন্ত সেতু

আপডেট টাইম : ০৩:১৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অগাস্ট ২০১৮